সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

রেমিটেন্স যোদ্ধা রিন্টু মিয়াকে সম্মাননা জানালেন এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

উচ্চকন্ঠ   20-Dec-2025   74

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ইটালি প্রবাসি রেমিটেন্স যোদ্ধা ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের রিন্টু মিয়াকে সম্মাননা জানিয়েছেন বাংলাদেশের এ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহের শৈলকুপা শহরের শাহী মসজিদ প্রাঙ্গনে এই সম্মাননা জানানো হয়। সে সময় উপস্থিত ছিলেন শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন বাবর ফিরোজ, সাবেক চেয়ারম্যান দিপু, মুক্তার হোসেন, আরজান হাজী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি এ্যটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, রেমিটেন্স যোদ্ধারা দেশের অর্থনীতির চালিকাশক্তি। তাদেরকে সম্মান জানানো আমাদের দায়িত্ব। তারা পরিবার পরিজন আত্মীয়স্বজন স্ত্রী কন্যা রেখে বিদেশে যান। গায়ের ঘাম ঝরিয়ে অনেক কষ্টে যা আয় করেন তা নিজে ভোগ না করে দেশে পাঠিয়ে দেন। তিনি বলেন রেমিটেন্স যোদ্ধারা অনেক সময় হয়রানি কিংবা প্রতারনার শিকার হন, এ কারনে সরকার তাদেরকে আলাদাভাবে সম্মান জাননোর ব্যবস্থা করেছে। তিনি বলেন আমাদের রিন্টু মিয়া স্কুলের গন্ডি পেরুতে পারেনি, মাত্র নবম শ্রেণী পাশ করে কৃষি শ্রমিকের ভিসা নিয়ে সূদুর ইতালিতে পাড়ি জমান ২০১২ সালে। বিগত ১৩ বছরে তিনি কঠোর পরিশ্রম করে নিজের এবং পরিবারের সদস্যদের স্বচ্ছল করেছেন। আমারা জেনেছি তিনি ইটালিতে একটি গার্মেন্ট ফ্যাক্টরী খুলে সেখানে অর্ধশতাধীক বাংলাদেশীর কর্মসংস্থান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ থেকে আমোদের যুব সমাজের শিক্ষা নেয়ার আছে। তিনি বলেন আমি সবসময় রেমিটেন্স যোদ্ধাদের পাশে আছি। জানা গেছে তিনি ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের উল্টর পাড়ার শমসের আলীর ছোট ছেলে রিন্টু মিয়া জমিজমা বিক্রি করে দালালের পেছনে ৪ বছর ঘুরে ২০১২ সালে ইটালী যান। ২০২৩ সালে তিনি সরকারিভাবে রেমিন্টেন্স যোদ্ধার সম্মান লাভ করেন। বর্তমানে তিনি নিজ এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক সংগঠনের সাথেও রয়েছে তার সম্পৃক্ততা।

office@ukantho.com


Photo

মহা ষষ্ঠীর মধ্য দিয়ে ঝিনাইদহে শারদীয়া দুর্গোৎসব শুরু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্য...

Photo

ঝিনাইদহের পাঁচ যুবককে কম্বোডিয়ায় বিক্রির অভিযোগ: সন্তানদের ফিরে পেতে মায়েদের আহাজারী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: আদম পাচারকারী চক্রের প্রতারণার...

Photo

সয়াবিন তেলের দাম বাড়েনি

এফএনএস: সয়াবিন তেলের দাম বাড়ানো হয়নি। আপাতত আগের দামেই বিক্রি হবে সয়াবিন...

Photo

ঝিনাইদহের কৃষকের আস্থার প্রতীক উপ-সহকারী কৃষি কর্মকর্তা এক হাত হারানো মফিজ উদ্দিন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভোরের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি।...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত