রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে পুলিশ সদর দফতরে হটলাইন চালু

উচ্চকন্ঠ   10-Mar-2025   54

Photo

এফএনএস: নারী নির্যাতন, নারীর প্রতি আক্রমণাত্মক ভঙ্গি, কটূক্তি, ইভটিজিং, হেনস্থা, যৌন হয়রানি বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে পুলিশ হেডকোয়ার্টার্স হটলাইন-সেবা চালু করেছে। দেশের যেকোনও স্থানে এমন ঘটনা ঘটলে এ হটলাইন নম্বরে অভিযোগ দেওয়া যাবে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি ইনামুল হক সাগর। হটলাইন নম্বরগুলো হলো: ০১৩২০০০২০০১, ০১৩২০০০২০০২, ০১৩২০০০২২২২। এগুলো দিনরাত ২৪ ঘণ্টা চালু থাকবে। এছাড়া, সাইবার অপরাধের শিকার নারীদেরকে আইনিসেবা ও সুরক্ষা প্রদানে পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন ফেসবুক পেজ পূআগের মতোই চালু রয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং অপরাধ দমনের পাশাপাশি নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ।

office@ukantho.com


Photo

১৭ বছর পর নিয়োগের রায় পেলেন ২৭তম বিসিএস-এর ১১৩৭ জন

এফএনএস: ২৭তম বিসিএস পরীক্ষার ১৭ বছর পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ থেকে...

Photo

৩০ কোটি টাকার সার খোলা আকাশের নিচে থেকে নষ্ট হচ্ছে: জমাট বাঁধা ইউরিয়া দেবার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বাফার ইনচার্জ

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের বাফার সার গুদামের মাঠে খোলা আকাশের...

Photo

মান্দায় ৪০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

এস এম মিলন, রাজশাহী প্রতিবেদক: নওগাঁর মান্দায় মাদকবিরোধী বিশেষ অভিযানে...

Photo

গাছ কাটার সময় চাপা পড়ে দুই বোনের মৃত্যু

এফএনএস: গাইবান্ধা সদর উপজেলায় বসতবাড়ির সীমানায় থাকা একটি গাছ কাটার...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত