বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে মজুমদার এগ্রোটেক মিলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান ৫০ হাজার টাকা জরিমানা

উচ্চকন্ঠ   13-Mar-2025   52

Photo

আরিফ মোল্যা, নিজস্ব প্রতিবেদক, কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জে মজুমদার এগ্রোটেকটেক ইন্টারন্যাশনাল মিলে প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিষ্ঠ্রেট ও কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলমের নেতৃত্বে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময়ে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলীসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। কালীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম জানান, দীর্ঘদিন ধরে মিলটি পরিবেশ অধিদপ্তরের নিয়মনীতি উপেক্ষা করে চালু রেখেছে। এছাড়াও ওই মিলের বজ্য, ক্যামিক্যাল যুক্ত পানি ও ছাইয়ের কারনে আশে পাশের কৃষি জমির ফসল নষ্ট হচ্ছে। এ নিয়ে মিল সম্মুখে এলাকাবাসী একাধিকবার মানববন্ধনসহ সরকারী বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে। এরই আলোকে বৃহস্পতিবার প্রশাসন অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেন।তবে, প্রশাসনের এ অভিযান নিয়ে এলাবাসীর ভার্ষ্য এটি লোক দেখানো অভিযান করা হয়েছে। এমন দায়সারা অভিযান তারা চায় না। অবিলম্বে সুষ্ট তদন্তপূর্বক মিলটির বিরূদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহনের দাবী করেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে প্রবাসীর বাড়িতে দিনেদুপুরে চুরি

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া...

Photo

কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গাছের চারা রোপন করল আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের...

Photo

শিবিরের কর্মসূচি: শিক্ষার্থীদের তোপের মুখে স্বাধীনতাবিরোধীদের ছবি সরালো ঢাবি প্রশাসন

এফএনএস: জুলাই আন্দোলন স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়...

Photo

মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত