বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে গাছের চারা রোপন করল আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা

উচ্চকন্ঠ   15-Jul-2026   23

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নে আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়। ১৫ জুলাই বুধবার বেলা ১১ টায় সংগঠনটির সদস্যরা বালিয়াডাঙ্গা মঙ্গলজান শেখ মাধ্যমিক বিদ্যালয়,বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসা ও ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমিতে ফলজ,বনজ ও ঔষধি গাছের চারা রোপন ও বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু, বালিয়াডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহিদুর রহমান, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আতিয়ার রহমান, বালিয়াডাংগা ন্যাশনাল প্রিক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, আরও উপস্থিত ছিলেন আত্ম উন্নয়ন সমাজ কল্যান সংস্থার সহ সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যগ্ন সম্পাদক লোকমান হোসেন, রাজ্জাক মুন্সি, লিয়াকত আলী, ফারুক শেখ, জাফর ইকবাল, শুকুর আলী, ফারুক, শুকুর আলী টু, হোসেন,ফরিদ হোসেন, শিমুল হোসেন,সজিব শেখ, জাকির হোসেন, শরিফুল, রবিউল ইসলাম, তারেক হোসেন, মাসুদ রানা, আলো হোসেন, নুরুল ইসলাম, ইদ্রিস, শাহাবুদ্দিন, মামুন মন্ডল, নাসির আল আমিন, বাবু, স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।এ সময় আত্ম উন্নয়ন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি রাযযাক রাজু বলেন, সমাজের উন্নয়নে আমাদের গড়ে তোলা সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে থাকি। তারই ধারাবাহিকতায় এবার আমরা বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছি। বাসযোগ্য সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই আসন আমরা প্রত্যেকে গাছ লাগায় এবং তার পরিচর্যা করি।

office@ukantho.com


Photo

নির্বাচন নিয়ে বিতর্ক ফ্যাসিবাদকে সুযোগ করে দিতে পারে: এ্যানি

এফএনএস: নির্বাচন নিয়ে বিতর্ক জাতির জন্য আরেকটি ক্রান্তিকাল হয়ে যেতে...

Photo

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের জেনারেলের ঘটনায় মিশনের ব্যাখ্যা

এফএনএস: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে...

Photo

ব্যক্তিগত আক্রমণ করে লাভ নেই, আদালতে লড়তে হবে: আসিফ মাহমুদ

এফএনএস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের...

Photo

ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৬০ লক্ষ টাকার চেক বিতরণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহ জেলায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত