শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

কিশোরীকে ধর্ষণের পর হত্যার দায়ে যুবকের মৃত্যুদন্ড

উচ্চকন্ঠ   18-Mar-2025   43

Photo

এফএনএস: সাত বছর আগে ঢাকার দোহার থানাধীন এলাকায় এক কিশোরীকে ধর্ষণের পর হত্যা দায়ে আসামি জিয়াউর রহমান (৩৫) নামে এক যুবকের মৃত্যুদন্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল। পাশাপাশি তাকে ২ লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী ও তার পরিবারকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মঙ্গলবার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সি মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর এরশাদ আলম (জর্জ)। সাজাপ্রাপ্ত আসামি জিয়াউর রহমান ঢাকা জেলার দোহার থানার বানাঘাটা গ্রামের শেখ সোনা মিয়ার ছেলে। মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর সকাল ৯টার দিকে তাদের বাড়ির পাশে সবজি ক্ষেত্রে সবজি আনতে যায়। ফেরার পথে আসামি জিয়াউর রহমান পার্শ্ববর্তী ধইঞ্চা ক্ষেতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং ধারালো অস্ত্র (চাকু) দিয়ে ভিকটিমের গলা কেটে হত্যা করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা দোহার থানায় মামলাটি দায়ের করেন। ২০১৯ সালের ১২ মার্চ মামলাটি তদন্ত কর্মকর্তা সংশ্লিষ্ট থানার উপপরিদর্শক সৈয়দ মেহেদী হাসান আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। এরপর আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলার বিচার চলাকালে আদালত ১৮ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

office@ukantho.com


Photo

শহীদ আবু সাঈদকে নিয়ে কটুক্তি, রামু থানার এসআই প্রত্যাহার

এফএনএস: জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ ও অন্তর্বর্তী সরকারকে...

Photo

যশোর শিক্ষা বোর্ডের: জুনিয়র বৃত্তি পরীক্ষা কেন্দ্রের তালিকা প্রকাশ

একরামুল ইসলাম তুষার কালীগঞ্জ ঝিনাইদহ : যশোর শিক্ষা বোর্ডের ২০২৫ সালের...

Photo

টাঙ্গাইলে স্বামীকে হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

এফএনএস: টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার অভিযোগ...

Photo

গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

এফএনএস: গাজীপুরের কাপাসিয়ায় নিজ বাড়িতে এক পরিবারের পাঁচ জনকে গলা কেটে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত