বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকী ও পরিচিতি সভা

উচ্চকন্ঠ   27-Sep-2025   58

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন (আমাসুফ)-এর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে এ উপলক্ষে শহরের পার্কপাড়াস্থ সংগঠনটির জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুরাতন ডিসি কোর্ট চত্বরে গিয়ে শেষ হয়। পরে শহরের আহার রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে পরিচিতি সভার আয়োজন করা হয়।
আমাসুফ জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. আবু সিনা, ফরিদুল ইসলাম কুদ্দস, সামসুল আলম, সাঈদ হাসান, সাইফুল হক সিরাজী, রুহুল কুদ্দুস, মোহাম্মদ রফিকুল ইসলাম, আব্দুর রহমান সালাফী এবং ব্যারিস্টার মো. তরিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মাসুম জামান।
সভায় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এসময় বক্তারা বলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন শুরু থেকেই সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর জন্য কাজ করে আসছে। আগামীতেও সংগঠনটি আইনের শাসন ও মানবাধিকারের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

office@ukantho.com


Photo

শত্রুতায় হেরেছে মানবতা; অসহায় বৃদ্ধ দম্পতির আহাজারি থামছে না

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ৭০ বছরের বৃদ্ধ কাজী আলেক। বৃদ্ধা স্ত্রীও...

Photo

কেউ চাঁদা চাইলেই জানাতে বললেন বিএনপি নেতা

এফএনএস: বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ বেচা-কেনা নিশ্চিত করতে...

Photo

রংপুরে চার শিশু চুরির অভিযোগে এক নারী আটক

এফএনএস: রংপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের তপোধন এলাকা থেকে নিখোঁজ...

Photo

সরকারি শিশু পরিবারে ধর্ষণ: শারীরিক পরীক্ষা শেষে আদালতে কিশোরীর জবানবন্দি

এফএনএস: ফরিদপুরে সমাজসেবা অধিদপ্তরের অধীন সরকারি শিশু পরিবারের (বালিকা)...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত