শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কেউ চাঁদা চাইলেই জানাতে বললেন বিএনপি নেতা

উচ্চকন্ঠ   11-Apr-2025   60

Photo

এফএনএস: বাগেরহাটের কচুয়ায় চাঁদামুক্ত তরমুজ বেচা-কেনা নিশ্চিত করতে চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা খান মনিরুল ইসলাম। শুক্রবার সকালে উপজেলার চরশোনাকুর গ্রামে তরমুজ ক্ষেত ঘুরে তিনি এ সভা করেন। এসময় কচুয়া উপজেলা বিএনপির আহŸায়ক হাজরা আছাদুর ইসলাম পান্না, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, মঘিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুর রহমান লাল ও তরমুজ চাষিরা উপস্থিত ছিলেন। কৃষকরা জানান, প্রতি মৌসুমে তরমুজ বিক্রিকে কেন্দ্র করে এলাকায় অনেক টাকার লেনদেন হয়। এজন্য কিছু অসাধু লোক বিভিন্ন সময় চাঁদা নিয়েছে। তবে অন্তর্বর্তী সরকারের আমলে এখনও চাঁদাবাজি শুরু হয়নি। কৃষক ও ব্যবসায়ীদের উদ্দেশ্যে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য খান মনিরুল ইসলাম বলেন, তরমুজ চাষ, বিক্রি ও পরিবহন সেক্টরে ব্যাপক চাঁদাবাজি হতো চরশোনাকুরসহ বিভিন্ন এলাকায়। ফ্যাসিবাদ দেশ থেকে বিদায় নিয়েছে, নতুন বাংলাদেশে আমরা চাঁদামুক্ত ব্যবসা নিশ্চিত করতে চাই। এজন্য মাঠে এসে চাষিদের সঙ্গে কথা বলেছি। কেউ যদি কোনো অনৈতিক সুবিধা চায়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় নেতাদের জানাতে অনুরোধ করেছি। আশা করি, এ এলাকায় তরমুজের ব্যবসায় চাঁদাবাজি হবে না। বিএনপি নেতাদের এমন উদ্যোগে খুশি স্থানীয় কৃষক, শ্রমিক ও তরমুজ ব্যবসায়ীরা। চরশোনাকুর গ্রামের কৃষক আজিজুল বলেন, বেশ কয়েক বছর ধরে আমাদের এ মাঠে তরমুজ উৎপাদন হয়। কিন্তু বিগত দিনে দেখা গেছে, চাষি, ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের জিম্মি করে চাঁদা নেওয়া হতো। তবে এবার এখনও কারও কাছে কেউ চাঁদা দাবি করেনি। বিএনপির নেতারা আসায় আরও ভালো হয়েছে। কেউ চাঁদা চাইলে জানাতে পারব। আব্দুর রহিম নামে আরেক কৃষক বলেন, বিএনপির নেতারা মাঠে এসে আমাদের সবার সঙ্গে কথা বলেছেন। কাউকে কোনো টাকা দিতে নিষেধ করেছেন, কম দামে ক্ষেত ধরে তরমুজ বিক্রিতে জোরজবরদস্তি করলে জানাতে বলেছেন। এতে আর চাঁদাবাজরা সাহস পাবে না। পাশাপাশি কৃষকরা উপযুক্ত দাম পাবে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের বিভিন্ন মাঠে প্রায় ২০০ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। ৬৮ শতকের প্রতি বিঘায় গড়ে হাজার-১২০০ তরমুজ উৎপাদন হয়েছে। প্রতি বিঘা জমির তরমুজ বিক্রি হচ্ছে এক লাখ ৮০ হাজার থেকে দুই লাখ ২৫ হাজার টাকা পর্যন্ত।

office@ukantho.com


Photo

অন্তর্বর্তী সরকার খুনিদের মিছিল বরদাশত করবে না: প্রেস সেক্রেটারি

এফএনএস: অন্তর্বর্তী সরকার বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিনিধিত্ব...

Photo

ঝিনাইদহে স্কুল শিক্ষার্থীদের মাঝে ব্যাগ ও বল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে স্কুল পড়–য়া শিক্ষার্থীদের...

Photo

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়ন তুললেন বিএনপি

এফএনএস: বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে...

Photo

কালীগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বেসরকারী টেলিভিশন বৈশাখী টিভির ২১ তম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত