প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে বৈশাখী টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
উচ্চকন্ঠ 27-Dec-2025 98
জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: বেসরকারী টেলিভিশন বৈশাখী টিভির ২১ তম বর্ষে পদার্পনে র্যালী, আলোচনা সভা ও কেট কাটা হয়েছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ মটর মালিক সমিতির কার্ষালয়ে এক অনুষ্টানে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন প্রধান অতিথি ঝিনাইদহ জেলা টেলিভিশন মিডিয়া ফোরামের সভাপতি শিপলু জামান।
বৈশাখী টিভির ঝিনাইদহ প্রতিনিধি রফিকুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্টানে অতিথি ছিলেন কালীগঞ্জ, কোটচাদপুর ও মহেশপুর থানা মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্বাস উদ্দিন, মটর মালিক সমিতির সাংগাঠনিক সম্পাদক ওবাইদুল্লাহ পাটোয়ারী ও জুলাই আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন গনমাধ্যমের কর্মীগন। দৈনিক সমকালের প্রতিনিধি জামির হোসেনের সঞ্চালনায় প্রতিষ্টাবার্ষিকীর আলোচনা সভা শেষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
office@ukantho.com