রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা

উচ্চকন্ঠ   08-Sep-2025   57

Photo

এফএনএস: চট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় শাহজাহান মিয়া (৩৫) নামে এক গ্যারেজ মালিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রোববার সন্ধ্যা ৭টার দিকে বাকলিয়ার শান্তিনগর বগারবিল এলাকায় বলাকা আবাসিকের সামনের গ্যারেজে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত শাহজাহান কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার বাদসালা গ্রামের বাসিন্দা। তিনি বাকলিয়া বলাকা আবাসিক এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন এবং সেখানেই ভ্যানগাড়ির একটি গ্যারেজ চালাতেন। বিষয়টি নিশ্চিত করেন বাকলিয়া থানার ওসিইখতিয়ার উদ্দিন। শাহজাহানকে হাসপাতালে নিয়ে আসা মো. আকবর বলেন, কয়েকজন দুর্বৃত্ত শাহজাহানের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে বায়েজিদ ও কালামসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

office@ukantho.com


Photo

রাজবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু

এফএনএস: রাজবাড়ীর গোয়ালন্দে মোটরসাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলেই শ্রাবণী...

Photo

পরিবারতন্ত্রের সংস্কৃতি চিরতরে মুছে দিতে চাই: জামায়াত আমির

এফএনএস: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুব...

Photo

ডব্লিউএইচওর পরিচালক মনোনয়নকালে কানাডার নাগরিক ছিলেন পুতুল: দুদক

এফএনএস: শেখ হাসিনার আমলে সায়মা ওয়াজেদ পুতুলকে বাংলাদেশ থেকে বিশ্ব...

Photo

২৮ হাজার ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, আসতে পারে অবৈধ অস্ত্র: গোয়েন্দা প্রতিবেদন

এফএনএস: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটকেন্দ্রর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত