শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

মাগুরায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

উচ্চকন্ঠ   21-Jul-2026   54

Photo

এফএনএস: মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার মৌশা গ্রামের আমিনুর রহমানের দুই বছর বয়সী মেয়ে রাইসা এবং তার আপন ভাই আলীনূর রহমানের সাড়ে তিন বছর বয়সী মেয়ে রাফিয়া। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে পরিবারের সদস্যদের অগোচরে রাইসা ও রাফিয়া বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে তারা বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায়। এক পর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে গিয়ে তারা তলিয়ে যায়। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুর থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত তাদের মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাকিব কাওসার পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ডা. সাকিব কাওসার বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করা হয়। খবর পেয়ে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী মৌশা গ্রামে গিয়ে নিহত দুই শিশুর পরিবারের সদস্যদের সমবেদনা জানান। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দাফনের জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে নির্বাচনের প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট...

Photo

মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি: বাঘাডাঙ্গায় যুবকদের মাঝে ফুটবল বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি এই...

Photo

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ...

Photo

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে

এফএনএস: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত