রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

গণঅধিকার ছেড়ে বিএনপিতে রাশেদ খান, নির্বাচন করবেন ধানের শীষ প্রতীকে

উচ্চকন্ঠ   27-Dec-2025   106

Photo

এফএনএস: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন মো. রাশেদ খান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঝিনাইদহ-৪ (সদর ও কালীগঞ্জ) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্ব›িদ্বতা করবেন। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি দলটিতে যোগদান করেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। যোগদান অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই এলাকার বিএনপি ও অঙ্গ-সংগঠনের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে রাশেদ খানকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান। এর আগে সকালে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বরাবর পদত্যাগপত্র জমা দেন রাশেদ খান। পদত্যাগপত্রে তিনি লেখেন, ব্যক্তিগত কারণে এবং বৃহত্তর রাজনৈতিক স্বার্থে আমি দলের সাধারণ সম্পাদকের পদ থেকে ইস্তফা দিচ্ছি। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত যারা আমার সহযোদ্ধা ছিলেন, তাদের কেউ আমার আচরণে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমা প্রার্থী। যেখানেই থাকি, আমাদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট থাকবে। উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর বিএনপি শরিক দলগুলোর জন্য যে ২৮টি আসন ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল, তাতে ঝিনাইদহ-৪ আসনে রাশেদ খানকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছিল। তবে বর্তমান আরপিও অনুযায়ী, জোটের শরিক হিসেবে নিজ প্রতীকে জেতা চ্যালেঞ্জিং হতে পারে বিবেচনায়, তিনি সরাসরি বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে ‘নির্বাচনি কৌশলের অংশ’ হিসেবে অনুমোদন দিয়েছে গণঅধিকার পরিষদও।

office@ukantho.com


Photo

শৈলকুপায় আধুনিক প্রযুক্তিতে ধানের অধিক ফলন নিশ্চিতে দিনব্যাপী কর্মশালা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় উপজেলায় আধুনিক...

Photo

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা...

Photo

ঈদ বাজারে অনিয়মে কড়াকড়ি, ঝিনাইদহে এমপি আলী আজমরের আকস্মিক বাজার মনিটরিং

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে মূল্যবৃদ্ধি...

Photo

ঝিনাইদহে মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপনে সম্ভাব্য স্থান পরিদর্শন, প্রতিবেদন শেষে চূড়ান্ত হবে স্থান নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত