শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে সড়ক দূর্ঘটনা, মা চলে গেছেন পরপারে, মেয়ে কাতরাচ্ছে পঙ্গু হাসপাতালে; অর্থাভাবে পঙ্গুত্ব বরনের উপক্রম

উচ্চকন্ঠ   28-Oct-2025   128

Photo

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: মায়ের সাথে হাসপাতালে যাচ্ছিলেন কন্যা মারিয়া (১৫)। পথে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় মৃত্যু হয় মা আলেয়া বেগমের। মেয়েরও কোমরের দুপাশ ও একটি হাত ভেঙ্গে যায়। এখন সে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি। তার অপারেশন ও চিকিৎসার জন্য আরো প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। কিন্তু হতদরিদ্র দিনমজুর বাবা কোথায় পাবেন এত টাকা! তাইতো বিনা চিকিৎসায় এখন পঙ্গু হাসপাতালের বেডে অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছে অসহায় মারিয়া। হৃদয়বিদারক এই মর্মান্তিক দূর্ঘটনাটির শিকার হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মদো কাজির পরিবারে। স্ত্রীকে হারালেও মদো কাজী তার একমাত্র মেয়েকে বাঁচাতে বিত্তবান সমাজপতিদের দ্বারে দ্বারে ঘুরছেন।
হতদরিদ্র মদো কাজী বলেন, তিনি রাজমিস্ত্রির জোগালের কাজ করেন। তার উপার্জনেই চলে তিন সদস্যের সংসার। বাবলা ও মোহন নামে বড় দুই ছেলে সন্তান থাকলেও তারা বিয়ের পরই শ্বশুর বাড়ীতে ঘর জামাই রয়েছে। তারা বাবা মা বোনের কোন খবর রাখে না। মদো কাজী বলেন, এক ভায়ের দেওয়া ৪ শতক জমির উপর ভিটে বাড়ী ছাড়া আর কিছুই নেই তার। রাজমিস্ত্রির জোগালের কাজ করে খেয়ে না খেয়ে দিন কাটে তাদের। তিনি আরো বলেন, মেয়ের চিকিৎসায় এ পর্ষন্ত ধার দেনা করে প্রায় ৩ লাখ টাকা খরচ করেছেন। ডাক্তার বলেছে মারিয়ার অপারেশনে এখনো প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। দ্রুত এ টাকা জোগাড় করতে না পারলে মেয়েটি বিনা চিকিৎসায় পঙ্গুত্ব বরন করতে পারে। তিনি বলেন, তার মেয়ের করুন অবস্থার কথা শুনে গ্রামবাসীদের অনেকেই এগিয়ে এসে গ্রাম থেকে সামান্য কিছু সাহায্য তুলে দিলেও ওই বিপুল পরিমান টাকা যোগাড় করা তার পক্ষে সম্ভব হচ্ছেনা। ফলে অর্থাভাবে মেয়েটির চিকিৎসা ও অপারেশন বন্ধ থাকায় দিশেহারা হয়ে পড়েছেন তিনি। তিনি শুধুই আকাশের দিকে চেয়ে থাকেন এবং বিড়বিড় করে বলতে থাকেন, টাকার অভাবেই কি মেয়েটির চিকিৎসা হবে না?
আগমুন্দিয়া গ্রামের আকতার হোসেন জানান, পরিবারটি একেবারেই হতদরিদ্র। অসহায় মেয়েটির করুন অবস্থার কথা শুনে গ্রামবাসিরা মিলে কিছু সাহায্যও তুলছেন। কিন্তু ওই বিপুল অংকের টাকা জোগাড়ে সমাজের মানবিক ও দানশীল ব্যাক্তিদের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ বলেন, সড়কে দূর্ঘটনায় এক মায়ের মৃত্যু ও আহত মেয়ের করুন অবস্থার কথা শুনেছি। সরকারীভাবে দূর্ঘটনায় আহতদের চিকিৎসায় অনুদান প্রদানে যথাসাধ্য ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।

office@ukantho.com


Photo

ইতিহাসে কোনো সরকার দুই মাসে এতটা অজনপ্রিয় হয়নি: নাহিদ

এফএনএস:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ...

Photo

জেলেদের জালে ধরা পড়লেও মানুষের পাতে উঠছে না ইলিশ

এফএনএস: দীর্ঘদিন পর বঙ্গোপসাগর উপক‚লের জেলেদের জালে ধরা পড়তে শুরু...

Photo

মহেশপুর সীমান্তে মাদক উদ্ধার: নারী শিশু সহ ১২ জন আটক

মোঃ: মামুন হোসেন, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে...

Photo

ঝিনাইদহে মুকুল হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোপীনাথপুর...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত