প্রিয় ঝিনাইদহ
কালীগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা
উচ্চকন্ঠ 20-Aug-2025 64
বসির আহাম্মেদ, ঝিনাইদহ প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মডার্ন ফার্মেসী নামের ঔষধ বিক্রেতাকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম। এ সময় জেলা ওষুধ তত্ত্বাবধায়ক ও কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
২০আগস্ট বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারের মর্ডান ফার্মেসীতে অনুমোদনহীন ভারতীয় ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টার না থাকায় ২০ হাজার টাকা জরিমানা করেন।
কালীগঞ্জ ভুমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহিন আলম জানান, বুধবার দুপুরে উপজেলার কোলা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। নিয়মিত বিভিন্ন ফার্মেসীতে অনুমোদন বিহীন ওষুধ, ভেজাল ওষুধ, স্যাম্পল ওষুধ ও এন্টিবায়োটিক রেজিস্টারের বিষয়গুলি মনিটরিং করা হচ্ছে।
office@ukantho.com