সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

গাজায় গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাসের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ

উচ্চকন্ঠ   18-Apr-2025   46

Photo

এফএনএস: গাজায় ইসরায়েল ইসরায়েলি গণহত্যা ও ভারতে বিতর্কিত ওয়াকফ বিল পাস করে মুসলিমদের অধিকার খর্ব করার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশসহ বিভিন্ন সংগঠন। শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশের একাংশের বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন দলটির সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। বক্তব্য দেন মহাসচিব মুফতি মঞ্জুরুল ইসলমা আফেন্দি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস, উত্তরের সভাপতি মুফতি মাকবুল হোসেন কাসেমী, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক মাওলানা হেদায়েত হোসেন ও কেন্দ্রীয় নেতা তালহা ইসলাম প্রমুখ। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে জমিয়তের সহ-সভাপতি মুফতি আব্দুর রব ইউসুফী বলেন, ইসরায়েল ও আমেরিকার প্রতি আমাদের কোনও ক্ষোভ নেই। কারণ তারা ইতোমধ্যে সন্ত্রাসী শক্তি হিসেবে পরিচিতি পেয়েছে। আর জাতিসংঘ হচ্ছে তাদের সিদ্ধান্ত বাস্তবায়নের হাতিয়ার। তাই এক্ষেত্রে আমরা সৌদি আরবসহ মুসলিম রাষ্ট্রগুলোর দৃষ্টি আকর্ষণ করতে চাই। পবিত্র কাবা শরীফের ইমামের নেতৃত্বে এসব রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসরায়েলের বিরুদ্ধে লড়তে হবে। তিনি ভারতে বিতর্কিত ওয়াকফ আইন বাতিলেরও দাবি জানান। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, গত ১৮ মার্চ ইসরায়েল ও ফিলিস্তিন যুদ্ধবিরতি চুক্তি করলেও ইসরায়েল তা ভঙ্গ করেছে। সেখানে মানবতাকে পদদলিত হয়েছে। ইসরায়েল একটি বিষফোঁড়া। তাই তাদের টুঁটি চেপে ধরতে হবে। অপরদিকে মুসলিমদের অধিকার খর্ব করতে ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে। সমালোচনার মুখে গত বৃহস্পতিবার তা স্থগিত করেছে দেশটির আদালত। আমরা বলি, তা শুধু স্থগিতই না তা বাতিল করতে হবে। জমিয়ত ছাড়াও জাতীয় বিপ্লবী পরিষদ ও বাংলাদেশ মৌলিক দল নামে দুটি সংগঠন একই দাবিতে পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

office@ukantho.com


Photo

দুর্গাপূজা ঘিরে পাশের দেশ মিথ্যাচার করছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: আসন্ন দুর্গাপূজার পরিস্থিতি নিয়ে পাশের দেশ মিথ্যা প্রচার করছে...

Photo

রাজধানীতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গৃহবধূর মৃত্যু

এফএনএস: টিউশনি শেষে বাসায় ফিরছিলেন রাজধানীর মুগদা মানিকনগর এলাকার...

Photo

হারাম টাকা দিয়ে ইবাদত হয় না: ধর্ম উপদেষ্টা

এফএনএস: ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হাসান বলেছেন, হালাল টাকা খরচ করে...

Photo

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত, আহত অর্ধশতাধিক

এফএনএস: হবিগঞ্জের নবীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত