মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

জাতীয় সরকার গঠনের আহ্বান ইনকিলাব মঞ্চের

উচ্চকন্ঠ   24-May-2025   63

Photo

এফএনএস: জুলাই গণহত্যার বিচার, মৌলিক সংস্কার ও নির্বাচন এই তিন দাবি নিয়ে আগামী কয়েক মাসের মধ্যে জাতীয় সরকার গঠনের জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। শনিবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দেশের চলমান সংকট মোকাবিলায় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দল নিয়ে এই জাতীয় সরকার গঠনের আহ্বান জানান শরিফ ওসমান হাদি। তিনি বলেন, বিএনপি অসহযোগিতা করলে তাদের জাতির কাছে জবাবদিহি করতে হবে। জামায়াত অসহযোগিতা করলে জবাবদিহি করতে হবে তাদেরও। এই সরকারের মেয়াদ হবে অন্তত ১০ মাস থেকে এক বছর। যদি জাতীয় সরকার না করতে পারেন তাহলে জাতীয় ঐক্য কাউন্সিল গড়ে তোলেন। জাতীয় ঐক্য কাউন্সিল প্রধান হবেন ড. মোহাম্মদ ইউনূস। সব রাজনৈতিক দল থেকে সেখানে প্রতিনিধি থাকবে সদস্য হিসেবে। তাদের সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট মন্ত্রী পরিষদের মতো। তারা মন্ত্রী হবেন না, উপদেষ্টা হবেন না কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করবেন। তারা প্রত্যেক বিষয়ে কথা করতে পারবেন। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত জুলাই ঘোষণাপত্রের কার্যক্রম না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ করে কোনো লাভ নেই। যদি জুলাই ঘোষণাপত্র না আসে, যারা জুলাইয়ের পক্ষে অবস্থান নিয়েছেন দিল্লির সঙ্গে মিলে আওয়ামী লীগ তাদের কচুকাটা করবে। জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি পেলেই আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হবে। প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয় নিয়ে হাদি বলেন, আপনার কোনো ইখতিয়ার নাই পদত্যাগ করার। আপনাকে আমরা ক্ষমতায় বসিয়েছি। আপনি পদত্যাগ করে দেশের বাইরে চলে গেলে জুলাই যোদ্ধাদের কী হবে? যদি পদত্যাগ করতে চান, জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করেই আপনাকে পদত্যাগ করতে হবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোর থেকে গ্রেপ্তার

এফএনএস: চট্টগ্রাম নগরের আলোচিত ও শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার...

Photo

ঝিনাইদহে নারী খেলোয়াড় ও সংগঠকদের সংবর্ধনা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়...

Photo

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স, তদবির করলেই ‘অপরাধী: ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

এফএনএস: ঢাকা মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী...

Photo

সংস্কারের অভাবে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে মাগুরার কেন্দ্রীয় বাস টার্মিনাল

বসির আহাম্মেদ, মাগুরা থেকে ফিরে: জলাবদ্ধতা, খানাখন্দ আর গর্তের কারণে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত