শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

বিস্ফোরক আইনের মামলায় অব্যাহতি পেলেন মির্জা ফখরুলসহ ২২ জন

উচ্চকন্ঠ   05-Oct-2025   52

Photo

এফএনএস: রাজধানীর পল্টন থানায় নাশকতা ও ককটেল বিস্ফোরণ করার অভিযোগে করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২২ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ এ মামলায় তাদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। আসামি পক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করে। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এসব মামলায় সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট অভিযোগ আনা হয়েছে। আজ (রোববার) এ মামলায় এজাহারনামীয় ও চার্জশিটভুক্ত ২২ জনের অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত সন্তুষ্ট হয়ে তাদের অব্যাহতি দিয়েছেন। এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- যুবদলের নেতা নুরুল ইসলাম নয়ন, রবিউল ইসলাম নয়ন, খন্দকার এনামুল হক এনাম, শরীফ উদ্দিন জুয়েল, সাজ্জাদুল মিরাজ, আসিফ ওমর ফারুক, নজরুল ইসলাম জুয়েল, ইসমাইল হোসেন দুলাল, মিজানুর রহমান টিপু, লিয়ন হক, বিএনপি নেতা লোকমান হোসেন ফকির, কাজী হাসিবুর রহমান শাকিল, এসএম আব্বাস। মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় পল্টন থানাধীন বিজয়নগর পানির ট্যাংকির সামনে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। পুলিশের গাড়িতে ইট-পাটকেল ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় তৎকালীন ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনারের চালক ও পুলিশের কনস্টেবল মো. শাহীন আলম বাদী হয়ে পল্টন থানায় একটি মামলা দায়ের করেন।

office@ukantho.com


Photo

যশোরে ট্রাকের ধাক্কায় গৃহবধুর পা বিচ্ছিন্ন, স্পিড ব্রেকারের দাবিতে সড়ক অবরোধ

আজিমুল ইসলাম নিজস্ব প্রতিবেদক: যশোরের সতীঘাটায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়...

Photo

এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরু করতে হবে: নাহিদ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার...

Photo

নাটোরের ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

এফএনএস: নাটোরের গুরুদাসপুরে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে (১৪) ধর্ষণের...

Photo

নির্বাচন নিয়ে ড. ইউনূসের দেওয়া সময়সীমার একদিনও দেরি হবে না: প্রেস সচিব

এফএনএস: নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূস যে সময় বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত