প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন
উচ্চকন্ঠ 24-Feb-2026 57
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ শহরের নতুন হাটখোলা বাজার থেকে অতিরিক্ত খাজনা আদায় ও খাজনার নামে চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। বাজার ইজারাদারের বিরুদ্ধে খাজনার নামে চাঁদাবাজি অভিযোগ তুলে মঙ্গলবার (২৪ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলন করেছেন নতুন হাটখোলা বাজার ব্যবসায়ীরা। সেসময় ব্যবসায়ীরা দাবি করেন, জেলা প্রশাসন ও পৌরসভা কর্তৃপক্ষ ইজারামূল্য অতিরিক্ত নির্ধারণ করছে বলে অজুহাত তুলে বাজারের ইজারাদার খেয়ালখুশি মতো ইজারা নিচ্ছেন। খাজনা রশিদ ছাড়াও ইজারাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে চাঁদা নিচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ আমলে নিয়ে প্রশাসন পদক্ষেপ না নিলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বিক্ষুব্ধ ব্যবসায়ীরা।
office@ukantho.com