শনিবার | ১ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: মির্জা আব্বাস

উচ্চকন্ঠ   25-Mar-2025   35

Photo

এফএনএস: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না। মঙ্গলবার বিকাল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের দ্রুত আরোগ্য কামনায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, পত্রপত্রিকা থেকে যা জেনেছি, তার বাঁচার কোনো লক্ষণ ছিল না। যে হাসপাতালে চিকিৎসা হয়েছে, সেটিও তেমন উন্নত নয়। চিকিৎসক নিজেও বলেছেন তিনি ততটা অভিজ্ঞ নন। আমি মনে করি তামিম একজন মার্জিত আচরণের ভদ্রলোক। তাই আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। প্রসঙ্গক্রমে তিনি চট্টগ্রামের একটি ঘটনা উল্লেখ করে বলেন, সেখানে তামিম ছিল, পাশাপাশি আওয়ামীপন্থি অন্য ক্রিকেটাররাও ছিলেন। সেখানে তামিমের আচরণ দেখেছি একরকম, আর অন্যদের আচরণ দেখলাম অন্যরকম। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, তামিমের অসুস্থতার পাশাপাশি আজকের পত্রিকায় আরেক ক্রিকেটারের টাকা বাজেয়াপ্ত হওয়ার খবরও দেখলাম। এ সময় ভদ্র ও অভদ্রতার পার্থক্য নিয়ে শেখ শাদীর কবিতার অংশ তুলে ধরেন তিনি। পাশাপাশি তামিমের সুস্থতা কামনা করেন। মির্জা আব্বাস জানান, তারেক রহমান ব্যক্তিগতভাবে তামিমের খোঁজ রাখছেন। তার নির্দেশেই বিএনপি আজকের দোয়া মাহফিলের আয়োজন করেছে। দোয়া পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ। এতে তামিম ইকবালসহ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করা হয়। বক্তব্য রাখেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহŸায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্যসচিব তানভীর আহমেদ রবিন। এতে অংশগ্রহণ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা।

office@ukantho.com


Photo

বিপ্লবী বাঘা যতীন: অরক্ষিত পৈতৃকভিটায় বিস্মৃত এক বিপ্লবী

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দৌলতপুর...

Photo

সনদের আইনিভিত্তি না থাকলে আরেকটি হাসিনার জন্ম হবে: গোলাম পরওয়ার

এফএনএস: রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রোববার অনুষ্ঠিত...

Photo

ঝিনাইদহে সাড়ে ৭ হাজার অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঝিনাইদহে...

Photo

নিয়ন্ত্রণহীন হত্যা-চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নামছে সাধারণ মানুষ

এফএনএস এক্সক্লুসিভ: দেশে নিয়ন্ত্রণহীন হত্যা ও চাঁদাবাজির বিরুদ্ধে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত