মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ

উচ্চকন্ঠ   29-Oct-2025   88

Photo

এফএনএস: গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণের ঘটনায় অভিযুক্ত যুবককে গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তার সুজন মিয়া (৩৫) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা (তালুকঘোড়া) গ্রামের শুক্কুর আলী ও মালেকা বেগম দম্পতির ছেলে। গত মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মিয়া গৃহবধূর স্বামীর পূর্বপরিচিত থাকার সুযোগে প্রায়ই গাজীপুরের কাশিমপুরে যাতায়াত করতেন। ১৮ মে সকালে, গৃহবধূর স্বামী বাড়িতে না থাকার সুযোগে সুজন প্রবেশ করেন। এরপর জুসের সঙ্গে চেতনানাশক খাইয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এতে ব্যর্থ হলে নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। ভুক্তভোগী কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফির অভিযোগে মামলা করেন। তখন থেকে আসামি সুজন মিয়া আত্মগোপনে ছিলেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুজনকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে সোমবার সন্ধ্যার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১ গাজীপুর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর গ্রামের জনৈক দুলালের দোকানের সামনে থেকে আসামি সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বিপ্লব কুমার গোস্বামী জানিয়েছেন, গ্রেপ্তার সুজন মিয়াকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ও নিবন্ধন বাতিলের দাবি নাহিদের

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহŸায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের ১১ নির্দেশনা

এফএনএস: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার প্রেক্ষাপটে...

Photo

সরকারের ১২ মাসে ১২ সাফল্যের কথা জানালেন প্রেসসচিব

এফএনএস: ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে...

Photo

ঝিনাইদহে আমন সংগ্রহ মৌসুমের অনলাইন লটারিতে কৃষক নির্বাচন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: সরকারিভাবে আমন ধান সংগ্রহ অভিযান...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত