সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ জামায়াতের দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   05-Jul-2026   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঝিনাইদহ সদর উপজেলার উদ্যোগে দুই দিনব্যাপী রুকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার আলহেরা পাড়ায় জেলা জামায়াতের হলরুমে আয়োজিত এ শিবিরে উপজেলার ১৭টি ইউনিয়ন থেকে প্রায় ২০০ জন রুকন অংশগ্রহণ করেন।
ঝিনাইদহ সদর উপজেলা আমীর ড. মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি আলী আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর আলী আজম মো. আবু বকর। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল।
এছাড়া বক্তব্য দেন জেলা সেক্রেটারি অধ্যাপক আবদুল আওয়াল, সহকারী সেক্রেটারি আবদুল হাই, অ্যাডভোকেট ইসমাইল হোসাইন, আলমগীর হোসাইন ও কুদরতুল্লাহ।
প্রধান অতিথি বলেন, একজন রুকনকে তাকওয়া, জ্ঞান, আমল ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ হয়ে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বক্তারা কুরআন-সুন্নাহর আলোকে ব্যক্তি, পরিবার ও সমাজ গঠনে রুকনদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

office@ukantho.com


Photo

তিন দাবিতে কালীগঞ্জে শিক্ষক কর্মচারীদের মানববন্ধন

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বেসরকারী শিক্ষক-কর্মচারীরা...

Photo

এখনো শহীদ পরিবারের অভিযোগ শুনতে হচ্ছে: নাহিদ

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা...

Photo

প্রবাসীকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৭ জনের প্রাণহানি

এফএনএস: ওমান ফেরত স্বজনকে বাড়িতে আনতে গিয়ে নোয়াখালীতে প্রাণ গেল একই...

Photo

অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আবারও গুজব ছড়াচ্ছে ভারত: প্রেস উইং

এফএনএস: অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ভারত আবারও গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত