বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মোবারকগঞ্জ চিনিকলে চাকরিতে যোগদানের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   26-Jan-2026   89

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ সুগারমিলে চাকরিতে পূর্ণবহালের দাবিতে বিক্ষোভ করেছেন চাকুরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা। সোমবার (২৬ জানুয়ারি) সকালে মিল কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে প্রায় ১২০ জন শ্রমিক-কর্মচারী মিল চত্বরে এ বিক্ষোভে অংশ নেয়।
জানা গেছে, ২০২৩-২৪ আখ মাড়াই মৌসুমে মোবারকগঞ্জ সুগারমিলের বিভিন্ন পদে ১২০ জন শ্রমিক ও কর্মচারী নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও অস্বচ্ছতার অভিযোগ তুলে ২০২৪ সালের শেষ দিকে আদালতে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে বিচারাধীন থাকায় নিয়োগপ্রাপ্তদের কাজে যোগদান করতে দিচ্ছে না মিল কর্তৃপক্ষ।
সোমবার সকালে চাকুরিচ্যুত শ্রমিকরা মিলের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানাতে গেলে তাকে কার্যালয়ে না পেয়ে বিক্ষোভে নামেন তারা। এ সময় তারা দ্রুত মামলা নিষ্পত্তি ও চাকরিতে যোগদানের সুযোগ দেওয়ার দাবি জানান।
বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে ব্রেকিং ক্লার্ক লিসান বলেন, আইনগতভাবে আমাদের নিয়োগ হয়েছিল। মামলা বিচারাধীন থাকলেও আমাদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে।
ক্রাশিং করনিক হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে কোনো আয় নেই। সংসার চালাতে গিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান না হলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবো।
মৌসুমী চেকিং করনিক শামীমা সুলতানা রত্না বলেন, নারী শ্রমিক হিসেবে আমাদের কষ্ট আরও বেশি। চাকরিতে যোগ দিতে না পারায় সন্তানদের পড়াশোনাসহ সবকিছু অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিক্ষোভরত শ্রমিকরা জানান, দ্রুত আদালতের মামলা নিষ্পত্তির মাধ্যমে তাদের চাকরিতে যোগদানের সুযোগ দেওয়া না হলে তারা আন্দোলন চালিয়ে যাবেন।
এ বিষয়ে মোবারকগঞ্জ সুগারমিলের ব্যবস্থাপনা পরিচালক আ ন ম জুবায়েরের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

office@ukantho.com


Photo

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকান্ড

এফএসনএস: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ...

Photo

বগুড়ায় ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-শিবির, তারেক রহমানকে স্মারকলিপি

এফএনএস: বগুড়ায় ছাত্রদলের সদ্য ঘোষিত তিনটি কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ...

Photo

মব বিপজ্জনক, বিবৃতিতে দায় সারবে না: জোনায়েদ সাকি

এফএনএস: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অভ্যুত্থান...

Photo

মাগুরায় শিশু ধর্ষণ: চার আসামির ৭ দিনের রিমান্ড আবেদন

এফএনএস: মাগুরায় এক শিশুকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে জিজ্ঞাসাবাদের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত