মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

ছাত্র অধিকার পরিষদের নিখোঁজ নেতা অন্তর উদ্ধার

উচ্চকন্ঠ   09-Feb-2025   47

Photo

এফএনএস: নিখোঁজ হওয়ার ৫৪ ঘণ্টা পর গণ অধিকার পরিষদের ছাত্রসংগঠন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাবিষয়ক সহসম্পাদক রবিউল আউয়াল অন্তরকে (৩০) উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর সোয়া ছয়টায় ঢাকার কামরাঙ্গীরচর এলাকার আশরাফাবাদ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে নিখোঁজ ছিলেন তিনি । এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম। ওসি বলেন, অন্তরকে কামরাঙ্গীরচর এলাকায় তার এক বন্ধুর বাড়ি থেকে কেরানীগঞ্জ থানা-পুলিশের সহায়তায় কলাপাড়া থানা-পুলিশ উদ্ধার করেছে। রবিউল আউয়াল অন্তর পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, কলাপাড়া পৌর শহরের শহীদ সুরেন্দ্র মোহন চৌধুরী সড়কের কলাপাড়া প্রেসক্লাবের মার্কেটে রবিউল আউয়াল অন্তরের একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার সময় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে তিনি নিজের মোটরসাইকেলে ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। এরপর থেকে তাকে আর খোঁজ পাচ্ছিলেন না স্বজনেরা। কলাপাড়া থানা-পুলিশ তার ব্যবহৃত মোটরসাইকেলটি কলাপাড়া-পটুয়াখালী সড়কের রজপাড়া মাদ্রাসা-সংলগ্ন সড়ক থেকে পার্কিং করা অবস্থায় উদ্ধার করে। এর কিছুটা দূর থেকে তার হেলমেটও উদ্ধার করা হয়। অন্তরের নিখোঁজ হওয়ার পর তার বড় ভাই তুষার আল মামুন এ ঘটনায় পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ছয় কর্মকর্তার নাম উল্লেখ করে কলাপাড়া থানায় গত শুক্রবার একটি মামলা করেন। তখন তুষার আল মামুন সাংবাদি বলেন, কলাপাড়া পৌর শহর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নিজ বাড়িতে ফেরার পথে আমার ভাই নিখোঁজ হয়। এরপর গভীর রাতে কলাপাড়া থানা থেকে কল পেয়ে আমরা বিষয়টি জানতে পারি। অন্তর উদ্ধারের খবরে তার বাবা মো. সোলায়মান মৃধা বলেন, আমার ছেলে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ আদায় ও পরিবারের সদস্যদের চাকরিসহ আট দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। এরপর হঠাৎ আমার ছেলে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। ছেলের নিখোঁজ হওয়া নিয়ে আমরা গত তিন দিন আতঙ্ক আর উৎকণ্ঠায় ছিলাম। তবে অন্তরকে খুঁজে পাওয়ার খবরে আমরা পরিবারের সবাই সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করছি।

office@ukantho.com


Photo

১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে

এফএনএস: চট্টগ্রামের সীতাকুন্ডে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে...

Photo

নিয়ামতপুর ইউনিয়নে বিএনপির লিফটের বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জের বিএনপির...

Photo

এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না: হাইকোর্ট

এফএনএস: এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ নামের আগে ডাক্তার পদবি লিখতে...

Photo

বসুন্ধরা চেয়ারম্যান ও স্ত্রীর সম্পদের হিসাব চেয়েছে দুদক

এফএনএস: জোর করে জমি দখল, অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত