রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি আটক

উচ্চকন্ঠ   19-May-2025   59

Photo

মঞ্জুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া (৩৫) হত্যার মামলার আসামি সোমকে (৫৫) আটক করেছে ঝিনাইদহ র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব-৬)। (রবিবার) রাত ৯ টার পর ঝিনাইদহ শহর থেকে তাকে আটক করে র‌্যাব । আটকের পর তাকে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে ।
সেকেন্দার আলী লাল মিয়া হরিনাকুন্ড উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের শ্রমিক দলের সাবেক সাধারন সম্পাদক ও নারায়নপুর গ্রামের মৃত আবু বক্কার বিশ^াসের ছেলে । আটক সোম সদর উপজেলার আরাপপুর গ্রামের রুহুল কুদ্দুসের ছেলে ।
জানাগেছে , ২০১৬ সালের ২৭ জুলাই দুপুরে শ্রমিকদল নেতা সেকেন্দার আলী লাল মিয়া গরু ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়ে কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হন । পরে তিনি আর বাড়িতে ফিরে আসেননি । এরপর ২০১৮ সালের ২ আগষ্ট কালীগঞ্জ উপজেলার কড়াইতলা নামক স্থান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ । ঘটনা কেন্দ্র করে নিহত শ্রমিক দল নেতার বোন মোছা: মনিরা খাতুন বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের কারেন ।
এ ব্যাপারে কালীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বলেন , রাতে র‌্যাব তাকে আটক করে কালীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে । আসামিকে আদালতে প্রেরনের প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

খুলনায় সাবেক মেয়র-এমপিসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত করছে পিবিআই

এফএনএস: খুলনায় ২০২৪ সালের মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্র ও সাধারণ...

Photo

বেথুলী মাধ্যমিক বিদ্যালয় অনিয়ম ও দুনীতির আখড়া

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেথুলী মাধ্যমিক বিদ্যালয়টি...

Photo

ঝিনাইদহ পলিটেকনিকের মেধাবী শিক্ষার্থী বন্যার মৃত্যুর সঠিক বিচারের দাবিতে মানববন্ধন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার...

Photo

মহেশপুরে ৫৫০ বোতল ভারতীয় অবৈধ ফেনসিডিল উদ্ধার, আটক ১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে পুলিশের মাদকবিরোধী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত