বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্টের পরিচিতি সভা অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   28-Oct-2026   23

Photo

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে আবুল খায়ের গ্রুপের 'স্বপ্ন কারিগর' আশা সিমেন্টের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) কালীগঞ্জের বলিদাপাড়ায় অবস্থিত বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আশা সিমেন্টের কালীগঞ্জ উপজেলা ডিলার ও কলামিস্ট এম এ কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবা ফেরদৌস রাখী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা সিমেন্টের এরিয়া ম্যানেজার মো. জাফরুল ইসলাম ও বিপণন কর্মকর্তা আব্দুস সালাম। এ ছাড়া অনুষ্ঠানে নির্মাণকাজের সঙ্গে সম্পৃক্ত প্রায় ৫০ জন সহকারী ঠিকাদার অংশগ্রহণ করেন।

সভায় বক্তারা নির্মাণশিল্পে মানসম্মত সিমেন্টের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি টেকসই ও নিরাপদ স্থাপনা নির্মাণে উন্নতমানের নির্মাণসামগ্রী ব্যবহারের বিকল্প নেই। বিশেষ করে সিমেন্টের গুণগত মান একটি ভবনের স্থায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, আবুল খায়ের গ্রুপের আশা সিমেন্ট আন্তর্জাতিক মান বজায় রেখে নির্মাণশিল্পে আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করছে। উন্নত প্রযুক্তি ও গুণগত মানের সমন্বয়ে গ্রাহকদের চাহিদা পূরণ এবং নির্মাণশিল্পের অগ্রযাত্রায় ভূমিকা রাখাই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
এ সময় নির্মাণকাজে সম্পৃক্ত ঠিকাদারদের সঙ্গে আশা সিমেন্টের গুণগত মান, ব্যবহার, বাজারজাতকরণ ও বিভিন্ন সুবিধা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তারা আশা সিমেন্টের প্রচার ও প্রসারের পাশাপাশি নির্মাণশিল্পের সঙ্গে জড়িত সকলের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে উপস্থিত ঠিকাদারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উপহার সামগ্রী এবং খাবার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

office@ukantho.com


Photo

ভারতীয় মিডিয়া ও আ.লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিব

এফএনএস: ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে...

Photo

ঝিনাইদহে শ্রমিক দল নেতা হত্যা মামলার আসামি আটক

মঞ্জুরুল আহসান লিতু, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে শ্রমিকদল নেতা সেকেন্দার...

Photo

ঝিনাইদহে মরমী লোককবি পাগলা কানাইয়ের ১৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মরণের আগে মরো সমনকে শান্ত করো, যদি...

Photo

ঝিনাইদহে রিনিউয়েবল এনার্জি ফেস্ট’র জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা

হাবিব উসমান, নিজস্ব প্রতিবেদক, ঝিনিইদহ: “‘উদ্ভাবনে শক্তি, ভবিষ্যতের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত