মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে দোকানিকে পিটিয়ে হত্যা

উচ্চকন্ঠ   15-Apr-2025   54

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহে পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বে মোহাম্মদ আলী নামের এক দোকানিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বাদপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের মোহাম্মদ আলীর মুদি দোকান থেকে বাকিতে পণ্য ক্রয় করে একই গ্রামের আসাদুল ইসলাম। মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী ত্রিমোহণি বাজারে যাওয়ার সময় আসাদুলের কাছে টাকা চায় মোহাম্মদ আলী। সেসময় আসাদুল মোহাম্মদ আলীর উপর চড়াও হলে দুজনের মাঝে শুরু হয় হাতাহাতি। হাতাহাতি এক পর্যায়ে আসাদুল ও তার পরিবারের লোকজন মোহাম্মদ আলীকে মারপিট করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার পথেই মোহাম্মদ আলী মারা যায়। অপরদিকে এ ঘটনার পর অভিযুক্ত আসাদুল, তার পিতা আসকর আলীসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, ঘটনা শোনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্ত আসাদুলসহ তিন জনকে পুলিশ আটক করে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ এখনও কোন মামলা করেনি। মামলা করলে পরবর্তী আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

office@ukantho.com


Photo

হবিগঞ্জে টিনের ঢাল ও লাঠি হাতে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ, আহত ৫০

এফএনএস: হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম পঞ্চায়েত সমিতির ঘর দখলকে কেন্দ্র...

Photo

মুন্সীগঞ্জে খাবার ও বেলুন কিনে দেওয়ার কথা বলে দুই শিশুকে ধর্ষণের অভিযোগ

এফএনএস: মুন্সীগঞ্জে ৮ ও ১০ বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগে সেকান্দার...

Photo

ঝিনাইদহে মাদকবিরোধী সচেতনতামূলক সভা, সামাজিক আন্দোলনের আহ্বান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির...

Photo

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন সরদারকে পারিবারিক কবরস্থানে দাফন

নিজস্ব প্রতিবেদক: ৭১ এর রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহের কালীগঞ্জ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত