শুক্রবার | ৩০ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

সবাইকে একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধান উপদেষ্টার

উচ্চকন্ঠ   24-Jun-2025   90

Photo

এফএনএস: ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল, সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে অন্তত একটি করে গাছ লাগিয়ে বৃক্ষরোপণ অভিযানকে সফল করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার শুরু হতে যাওয়া ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা’ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার অপরিহার্য উপাদান হলো বৃক্ষ। বৃক্ষ কার্বন-ডাই-অক্সাইড শোষণ এবং অক্সিজেন উৎপাদনের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও বৃক্ষ ও বনের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, আমাদের জলবায়ুকে দুর্যোগ সহনশীল করে গড়ে তুলতে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নে পরিকল্পিত বৃক্ষরোপণ ও বনায়নের বিকল্প নেই। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার টেকসই বন ব্যবস্থাপনাকে অগ্রাধিকার দিয়ে বন স¤প্রসারণ, উন্নয়ন ও সংরক্ষণের পাশাপাশি হারিয়ে যাওয়া বনাঞ্চল পুনঃপ্রতিষ্ঠায় বিশেষ গুরুত্ব দিয়েছে উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, উপক‚লীয় এলাকাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষার জন্য সবুজ বেষ্টনী গড়ে তোলার কার্যক্রম চলমান। প্রধান উপদেষ্টা বলেন, বনাঞ্চল-নির্ভর জনগোষ্ঠীকে বন ব্যবস্থাপনায় সম্পৃক্ত করে বন রক্ষার সহায়ক শক্তি হিসেবে গড়ে তোলা হচ্ছে এবং বনের ওপর নির্ভরতা কমাতে বিকল্প জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, বাসযোগ্য নগর গড়ে তুলতে গ্রহণ করা হয়েছে নগর বনায়ন কর্মসূচি। সরকারের এসব উদ্যোগকে আরও বেগবান করতে ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’ গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। প্রধান উপদেষ্টা ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫’-এর সার্বিক সাফল্য কামনা করেন।

office@ukantho.com


Photo

মহেশপুরে ফতেপুর ইউপি চেয়ারম্যান গোলাম হায়দার নান্টুর মৃত্যুতে মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২নং ফতেপুর...

Photo

ঝিনাইদহে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের চারা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহ কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার...

Photo

এই সময়-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া: বিএনপি

এফএনএস: ভারতের সংবাদমাধ্যম এই সময়- এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত