মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহ কলেজ অধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

উচ্চকন্ঠ   18-Nov-2025   80

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর সরকারি খন্দকার মোশারফ হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ আমানুল্যাহ'র অপসারণের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অধ্যক্ষের বিরুদ্ধে ধর্ম নিয়ে কটুক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্যসহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল থেকে ক্লাস বর্জন করে তারা কলেজ ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। এ সময় তারা অধ্যক্ষের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। বিক্ষোভের একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটকের সামনে অধ্যক্ষ আমানুল্যাহর একটি ছবি টাঙিয়ে তাতে জুতা নিক্ষেপ করেন।
এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলী হাসান, সাইফুল ইসলাম শিলু, আসিফ আমিন ইমন, হাবিবুর রহমান আশিক, কাজি জুবায়ের আহমেদ, ফয়েজ আহমেদ, দেলোয়ার হোসেন দিলু প্রমুখ।
শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষ আমানুল্যাহ তাঁর লেখা দ্রোহবিলাসী পাখির গান নামের বইয়ে হিজাব, ইসলাম ধর্ম ও রাজনৈতিক দল বিএনপি ও জামায়াত ইসলামী নিয়ে ‘কুরুচিপূর্ণ ও অবমাননাকর’ মন্তব্য করেছেন। এছাড়াও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন অর্থনৈতিক অনিয়ম, শিষ্টাচার বহির্ভূত কর্মকান্ড, সমকামীতা সহ শিক্ষার্থী এবং নারী শিক্ষকদের যৌন হেনস্তার অভিযোগ করেন শিক্ষার্থীরা। এসব অভিযোগে তারা ক্ষুব্ধ হয়ে অধ্যক্ষের অপসারণের দাবি তোলেন।
কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বলেন, কলেজের শিক্ষকরা দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা কর্মসূচী স্থগিত করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

office@ukantho.com


Photo

সীমান্ত হত্যার বিচার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে করতে হবে: সারজিস আলম

এফএনএস: সীমান্ত হত্যা বন্ধের দাবি জানিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য...

Photo

ঝিনাইদহে বজ্রপাত প্রতিরোধে তালগাছের চারা রোপন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:বজ্রপাত প্রতিরোধে ঝিনাইদহে...

Photo

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১ মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা হস্তান্তর

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম...

Photo

ড. ইউনূস নিরপেক্ষ থাকবেন বলে আস্বস্ত করায় বৈঠকে ফিরেছে জামায়াত: তাহের

এফএনএস: প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ফোন করে ‘নিরপেক্ষ থাকবেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত