সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

নরসিংদীতে মাদক সেবনকালে কনস্টেবলসহ আটক ৪

উচ্চকন্ঠ   18-Aug-2026   21

Photo

এফএনএস: নরসিংদীর বেলাবতে মাদক সেবনকালে শামসুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলসহ ৪ জনকে হাতেনাতে আটক করেছেন স্থানীয় জনতা। গত সোমবার দিবাগত রাতে উপজেলা সদরের মাটিয়ালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে থানা পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। অভিযুক্তের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ। আটকরা হলেন- বেলাব থানার পুলিশ কনস্টেবল শামসুল ইসলাম, বেলাব মাটিয়াল পাড়ার মৃত আলী আকবরের ছেলে উজ্জল মিয়া (৩৭), ইব্রাহিমপুর গ্রামের আতস আলীর ছেলে রকি (২৮) ও মৃত মজনু মিয়ার ছেলে বাদল (৩৭)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে মাটিয়ালপাড়া এলাকার একটি বাগানবাড়িতে মাদক কারবারিদের সঙ্গে পুলিশ কনস্টেবল শামসুল ইসলামসহ বেশ কয়েকজন মাদক সেবনে লিপ্ত হন। ঘটনাটি টের পেয়ে স্থানীয় জনতা বাগানবাড়িটি ঘেরাও করে তাদের হাতেনাতে আটক করেন। আটক শামসুল ইসলাম বেলাব থানায় কনস্টেবল পদে কর্মরত। ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলাব থানার ওসি এস এম আমান উল্লাহ জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জ পৌরসভায় ত্রুটিপূর্ণ পানির পাইপলাইন ও পাম্পের বেহাল দশা উদাসীন কর্তৃপক্ষ, বিপাকে গ্রাহকরা

হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার দীর্ঘদিন...

Photo

হরিণাকুন্ডুতে স্বামী হত্যার দায়ে স্ত্রী ও পরকীয়া প্রেমিকের যাবজ্জীবন

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার...

Photo

স্থগিত এইচএসসি পরীক্ষা ১৭ ও ১৯ আগস্ট

এফএনএস: ২০২৫ সালের এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ...

Photo

মসজিদের ছাদ থেকে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত