সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অর্থনীতি

এই সময়-এ মির্জা ফখরুলের সাক্ষাৎকারটি মিথ্যা ও মনগড়া: বিএনপি

উচ্চকন্ঠ   25-Sep-2025   69

Photo

এফএনএস: ভারতের সংবাদমাধ্যম এই সময়- এ প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকারকে সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া বলে আখ্যা দিয়েছে দলটি। বুধবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, স¤প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারতের কলকাতার বাংলা দৈনিক পত্রিকা এই সময় কে সাক্ষাৎকার দিয়েছেন বলে একটি ভিত্তিহীন সংবাদ প্রকাশিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে চান ফখরুল শিরোনামে গত মঙ্গলবার ওই পত্রিকায় তার একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়, যা ডাহা মিথ্যা ও মনগড়া। এতে বলা হয়, স¤প্রতি বিএনপি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে দল ও মহাসচিবের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পনাপ্রসূত সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, বানোয়াট এ বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা। উল্লেখিত বিদেশি বাংলা গণমাধ্যমে প্রকাশিত অসত্য বক্তব্য সম্পর্কে দেশের জনগণ ও দলের নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই বলেও জানানো হয়েছে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে হাজার হাজার নেতা কর্মীর অংশ গ্রহণে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: জননেতা তারেক রহমান প্রণীত ৩১দফা কর্মসূচী গ্রামে...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ নিহত ৪

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ছেলেসহ চারজন নিহত হয়েছেন।...

Photo

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে ৩ জনের যাবজ্জীবন

এফএনএস: রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে (১৩) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে...

Photo

কালীগঞ্জে কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম মৃত্যু বার্ষিকী পালিত

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: কৃষকনেতা শেখ মাহমুদুল হক মনিপীরের ৪৬তম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত