শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের গভীর শোক

উচ্চকন্ঠ   01-Mar-2026   67

Photo

এফএনএস: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর খবরে ‘গভীর শোক’ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। রোববার এক এক্স পোস্টে তিনি খামেনির মৃত্যুকে ‘শাহাদৎ বরণ’ হিসেবে বর্ণনা করে ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন। শফিকুর রহমান লিখেছেন, “ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শহীদ হওয়ার খবর আমাকে গভীরভাবে শোকাহত করেছে। এই কঠিন সময়ে ইরানি জনগণের প্রতি আমার অন্তরের সমবেদনা রইল। আল্লাহ তাদের দুঃখ সহ্য করার ধৈর্য ও শক্তি দান করুন।” ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, গত শনিবার তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন ৮৬ বছর বয়সী খামেনি। তিনি ১৯৮৯ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়ে আসছিলেন। তার মৃত্যুতে ৪০ দিনের শোক ঘোষণা করেছে ইরান। দেশটির প্রেসিডেন্ট এই হত্যাকাণ্ডের সমুচিত জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। জামায়াত আমির শফিকুর সতর্ক করে বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিপন্ন হতে পারে। “মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা ইতিমধ্যে আঞ্চলিক স্থিতিশীলতাকে গুরুতর ঝুঁকিতে ফেলেছে। কোনো অতিরিক্ত সামরিক উত্তেজনা শুধু একটি দেশকেই বিপন্ন করবে না, পুরো অঞ্চলকে ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।” মুসলমানদের কাছে রমজানের পবিত্রতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, এ ধরনের হামলা “মুসলিম বিশে^র সাধারণ মানুষকে গভীরভাবে আহত করবে এবং ক্ষিপ্ত করবে”এবং বৈশি^ক শান্তির জন্য আরও হুমকি সৃষ্টি করবে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে অবিলম্বে সামরিক অভিযান বন্ধ করার এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির। তিনি লিখেছেন, “আন্তর্জাতিক আইন, জাতীয় সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং সাধারণ জনগণের সুরক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।” বিশ^ শান্তি রক্ষায় আরো কার্যকর পদক্ষেপ নিতে জাতিসংঘ ও বিশ^ নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।

office@ukantho.com


Photo

আ. লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করবে, তাদের রাজনীতি নাই হয়ে যাবে: নাহিদ

এফএনএস: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা রাজনীতিতে...

Photo

নরসিংদীতে ডাকাতদের বাধা দেওয়ায় গৃহকর্তাকে কুপিয়ে হত্যা

এফএনএস: নরসিংদীর মাধবদীতে ডাকাতদের বাধা দেওয়ায় এক গৃহকর্তাকে কুপিয়ে...

Photo

উপবৃত্তির টাকা দুর্নীতিবাজ শিক্ষকরা মেরে দিচ্ছেন: উপ-প্রেস সচিব

এফএনএস: গ্রামের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে দুর্নীতিবাজ শিক্ষকরা শিক্ষার্থীদের...

Photo

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত