রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জের বেথুলী টু খাজুরা রোডে ১৫ স্থানে গর্ত: অহরহ ঘটছে দূর্ঘটনা

উচ্চকন্ঠ   13-May-2025   173

Photo

একরামুল ইসলাম তুষার, নিজস্ব প্রতিনিধি: ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বেথুলী বটতলা বাজার থেকে খাজুরা সড়কটি অত্র এলাকার আর্থসামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সড়ক। প্রতিদিন এই সড়ক দিয়ে শত শত যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল করে থাকে। কিন্তু দীর্ঘদিন সংস্কারের অভাবে রাস্তাটির কমপক্ষে ১৫ স্থানে ভেঙ্গে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। ফলে প্রতিনিয়ত যানবাহন দূর্ঘটনার শিকার হয়ে আহতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব দেখেও না দেখার ভা্ন করে চলেছে। এলাকাবাসী দূর্ঘটনা রোধে কিছু কিছু স্থানে মাটি দিয়ে গর্তগুলো ভরাট করেছে।
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, দূর্ঘটনা রোধে ভাঙ্গনের স্থানগুলোতে মাটি দিয়ে ভরাট করা হয়েছে। কিন্তু এটা স্থায়ী কোন সমাধান নয়। বর্ষায় মাটি সরে গিয়ে যে কোন সময় রাস্তা ধ্বসে পরতে পারে। অতি দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আর্কর্ষণ করছেন তারা। অন্যথায় যত দেরী হবে দূর্ঘটনার সম্ভাবনা ততই বেড়ে যাবে।

office@ukantho.com


Photo

চট্টগ্রামে বিয়েবাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার-টাকা লুট

এফএনএস: চট্টগ্রামের মীরসরাইয়ের একটি বিয়েবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।...

Photo

সড়ক নির্মাণে মাটি কেলেঙ্কারি: জমি কেটে নেওয়ায় ঝুঁকিতে শতাধিক পরিবার, ঘুষে ধামাচাপার অভিযোগ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় সড়ক উন্নয়ন...

Photo

ঝিনাইদহে সীমান্তবর্তী ২০০ ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী...

Photo

সৎমাকে খুন করে কারাগারে, জামিনে এসে আপন মাকে হত্যা

এফএনএস: ফরিদপুরে সৎমাকে খুন করে দীর্ঘদিন জেল খেটে জামিনে এসে আপন মাকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত