রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে শিক্ষার্থীদের খাওয়ানো হলো চাউল পড়া

উচ্চকন্ঠ   20-Feb-2025   50

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা একটি স্কুলের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ার অভিযোগে শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রথমিক বিদ্যালয়ে।
জানাযায়, গত সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে চাল পড়া খাওয়ানোর ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর বুধবার বিষয়টি জানাজানি হলে অভিভাবক ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানায়, গত সোমবার দুপুরে পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তির ব্যাগ থেকে ২ হাজার টাকা হারিয়ে যায়। তিনি বিদ্যালয়ের বিভিন্ন জায়াগায় টাকা খুঁজতে থাকেন। পরে টাকা না পেয়ে কবিরাজের কাছ থেকে চাল পড়া নিয়ে সকল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, ম্যাডামের ব্যাগ থেকে টাকা হারিয়ে যাওয়ায় তিনি চাল পড়া নিয়ে আসেন। পরে সেই চাল সকল ছাত্র-ছাত্রীদের খাওয়ানো হয়।
স্থানীয় হারুন জানান, শিক্ষিকার টাকা হারানোর ঘটনা নিয়ে ছাত্র-ছাত্রীদের চাল পড়া খাওয়ানো হয়েছে। ওই বিদ্যালয়ের শিক্ষিকার টাকা হারিয়ে গেলে তিনি জোর পূর্বক শিক্ষার্থীদের চাল পড়া খাইয়েছেন। এতে কোমলমতি শিক্ষার্থীরা ভয় পেয়ে যায়। অনেকেই ভয়ে স্কুলে যেতে চাইছে না। পরে ঘটনাটি জানাজানি হলে স্থানীয় অভিভাবকরা খোঁজ খবর নিতে স্কুলে গেলেও ওই শিক্ষিকাকে পাওয়া যায়নি। একজন শিক্ষকের এমন কাজ করা ঠিক হয়নি।
এ বিষয়ে শিক্ষিকা ইমরানা খাতুন তৃপ্তি জানান, টাকা চুরির ঘটনায় অন্য সহকর্মীদের সাথে আলাপ করে শিক্ষার্থীদের চাল খাওয়ানো হয়। তবে সে চাল পড়া ছিলনা।
পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রপ্ত প্রধান শিক্ষিকা ফজিলা পারভীন বলেন, শিক্ষার্থীদের চাল পড়া খাওয়ানোর বিষয় আমি শুনেছি। তবে সেটি কবিরাজের কাছ থেকে আনা কিনা জানিনা।
ঝিনাইদহ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা জানান, এমন খবর লোক মুখে জানতে পারছি। পরে সেখানে শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে। ঘটনা সত্য হলে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

office@ukantho.com


Photo

সাতক্ষীরায় কালভার্টের নিচ থেকে নারীর লাশ উদ্ধার

এফএনএস: সাতক্ষীরার তালায় কালভার্টের নিচ থেকে সেলিনা বেগম (৪৫) নামে এক...

Photo

কক্সবাজারে চিংড়ির ঘের দখল নিয়ে গোলাগুলি, নিহত ১

এফএনএস: কক্সবাজারের চকরিয়া উপজেলার চিংড়ি জোনে একটি মৎস্য ঘেরের দখল...

Photo

অশ্লীলতা ছড়ানোর অভিযোগ, ডা. জাহাঙ্গীর-তাসনিম জারার বিরুদ্ধে ব্যবস্থা নিতে নোটিশ

এফএনএস: ফেসবুক, ইউটিউব, টিকটক, লাইকিসহ সব অনলাইন মাধ্যমে অশ্লীল ও পর্নোগ্রাফিক...

Photo

ঈদের আগে রিজার্ভ বেড়ে ২৫ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত

এফএনএস: রমজান মাস ও ঈদকে কেন্দ্র করে চলতি মাসে দেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত