সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া সাউন্ডগ্রেনেড ও ককটেলসহ একজন গ্রেপ্তার

উচ্চকন্ঠ   19-Jan-2026   81

Photo

এফএনএস: ঝিনাইদহে থানা থেকে লুট হওয়া একটি টিয়ার শেল, একটি সাউন্ডগ্রেনেড ও একটি ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। এসময় রুবেল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোররাতে সদর উপজেলার উদয়পুর গ্রামে সেনাবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে এসব গোলাবারুদ উদ্ধার ও রুবেল হোসেনকে গ্রেপ্তার করে। রুবেল ওই গ্রামের ছমির মন্ডলের ছেলে। সোমবার সকালে ঝিনাইদহ সেনা ক্যাম্পের কন্ট্রোলরুম থেকে জানানো হয়েছে, তারা গোয়েন্দা সংবাদের ভিত্তিতে উদয়পুর গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে একটি মাল্টি ইমপ্যাক্ট সাউন্ডগ্রেনেড, একটি ককটেল ও একটি র‌্যান্ডম মুভ টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার করা হয়। সেনানাহিনী আরো জানায়, জাতীয় নির্বাচনকে ঘিরে ঝিনাইদহ সদর এলাকায় দুষ্কৃতকারী গোষ্ঠীগুলোর অস্থিতিশীলতা তৈরির প্রচেষ্টা সম্পর্কে গোয়েন্দা তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট উদয়পুরে অভিযান পরিচালনা করে। রুবেল হোসেন কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি বলে দাবি করেছে সেনা বাহিনী। তাকে তার বাসা হতে গ্রেপ্তার করা হয়েছে। এর আগেও তিনি বিভিন্ন সময় পুলিশ হেফাজতে ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল গত বছরের জুলাই আন্দোলনের সময় সহিংসতার সঙ্গেও যুক্ত ছিলেন। জব্দ অস্ত্র সম্ভবত উক্ত সময় পুলিশের হারিয়ে যাওয়া অস্ত্র-সরঞ্জাম বলে সেনানাহিনী ধারণা করছে। জব্দ অস্ত্র ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

office@ukantho.com


Photo

শহীদ মিনারে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: র‌্যাব

এফএনএস: নিষিদ্ধঘোষিত কোনো দল বা সংগঠনের সদস্যরা মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক...

Photo

বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা

এফএনএস: বগুড়ায় পারভেজ (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে...

Photo

শৈলকুপায় তেল পাম্পে ভাই-বোনকে বেধড়ক পেটালো পুলিশ কনস্টেবল

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় পাম্পে তেল কিনতে...

Photo

যারা পিআর চায় না, তারা জাতির সঙ্গে প্রতারণা করে: আখতার

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন,...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত