মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

শিক্ষা

কালীগঞ্জে শহীদ নূর আলী কলেজে উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত

উচ্চকন্ঠ   15-Sep-2025   68

Photo

প্রবীর বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শহীদ নূর আলী কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ১০টায় কলেজ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়।
কলেজের অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও ঝিনাইদহ ৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক, বিশিষ্ট শিক্ষানুরাগী হামিদুল ইসলাম হামিদ।
প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, কলেজ জীবন তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। এ সময়ে সঠিক দিকনির্দেশনা, অধ্যবসায় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে তোমাদেরকেই দেশ ও সমাজের দায়িত্ব নিতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন—জ্ঞান অর্জনের পাশাপাশি শৃঙ্খলা, সততা ও মানবিক গুণাবলীর চর্চা করতে হবে। তাহলেই তোমরা প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
সভাপতি অধ্যক্ষ রাশেদ ছাত্তার তরু নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষা শুধু পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার জন্য নয়, বরং সুশিক্ষা অর্জন করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। অনুষ্টানে আরো বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহাবুবা ফেরদৌস, সহকারী অধ্যাপক আব্দুর রহমান ও সহকারী অধ্যাপক মাসুদ সাজ্জাদ। অনুষ্টানটি পরিচালনা করেন সিনিয়র প্রভাষক রওশন কবীর ও চার্লী খাতুন।

office@ukantho.com


Photo

ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা

এফএনএস: কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের...

Photo

কোটচাঁদপুরে পুকুরে ডুবে আট বছরের শিশুর মৃত্যু

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া...

Photo

ঝিনাইদহে এবার হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে নামলেন নবনির্বাচিত এমপি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদ-২ (সদর-হরিণাকুণ্ডু) আসনের নবনির্বাচিত...

Photo

সিলেট থেকে নিখোঁজ ৪ শিশু ঢাকায় উদ্ধার

এফএনএস: সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত