প্রিয় ঝিনাইদহ
ঝিনাইদহে সাপের কামড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু
উচ্চকন্ঠ 11-Aug-2026 35
বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল গ্রামে বিষধর সাপের কামড়ে আরাফাত হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ঘোড়শাল গ্রামের তালতলা পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত হোসেন ওই গ্রামের হান্নান মুসল্লীর ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
স্বজনরা জানান, সোমবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে ছিল আরাফাত। রাত ১১টার দিকে ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়িতে ফেরার পর রাত ৩টার দিকে আরাফাতের শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিয়া সুলতানা বলেন, “আরাফাতকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।” আরাফাতের মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
office@ukantho.com