মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

কালীগঞ্জে বিক্রি হচ্ছে গাভীসহ অসুস্থ গরুর মাংস, স্বাস্থ্য ঝুঁকিতে পৌরবাসী: দেখার কেউ নেই

উচ্চকন্ঠ   21-May-2025   58

Photo

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জের নতুন বাজারে গরুর মাংসের দোকানগুলোতে ষাড় গরুর নামে গাভীর মাংস, অসুস্থ গরুর মাংস এবং পঁচা, বাসি ও ফ্রিজে রাখা মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে। ফলে প্রতিনিয়ত পৌরবাসী এসব দোকানগুলো থেকে মাংস ক্রয় করে একদিকে যেমন স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে অন্যদিকে এসব মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। পৌরসভায় এসব দেখভালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকলেও তারা অদৃশ্য কারণে দেখেও না দেখার ভান করে চলেছে।
সরেজমিনে দেখা যায়, নতুন বাজারে রসুল ও সাইদুল নামে দুইজন মাংস ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরুর মাংস বিক্রয় করে আসছে। মাঝে মধ্যেই তারা ষাড় গরুর বদলে গাভীর মাংস বিক্রয়ের অভিযোগ উঠেছে। এছাড়া তারা পূর্বের দিনের বিক্রয় না হওয়া মাংসে রক্ত লাগিয়ে টাটকা মাংস হিসাবে বিক্রয় করে আসছে। এসব মাংস ঠিকমতো সংরক্ষণ না করায় প্রায়শই পঁচে যায় বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রেতা। এ ব্যাপারে ক্রেতারা মাংসের দোকানে গিয়ে নষ্ট মাংস বিক্রয়ের অভিযোগ করলে তারা অভিযোগ অস্বিকার করে উল্টো ক্রেতাদের অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকি ধামকি ও দৈহিকভাবেও হেনস্তা করে থাকে বলে অভিযোগ উঠেছে। ক্রেতারা রসুল ও সাইদুলের মারমুখি আচরণের কারণে কোন প্রতিবাদ করতেও সাহসী হয় না।
ফলে উক্ত মাংসের দোকানগুলিতে প্রায় প্রতিদিনই ক্রেতাদের সাথে তাদের বাগবিতন্ডা লেগেই থাকে। অবিলম্বে ক্রেতাদের সাথে কসাই রসুল ও সাইদুলের সন্ত্রাসী কর্মকান্ডের ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য ভুক্তভোগীরা প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হলুদ-সবুজের জোয়ার: ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখি, ফুটবল...

Photo

ঝিনাইদহে এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্ত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায়...

Photo

দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ঢাকা মার্চ: নাহিদ

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি...

Photo

উত্তরার সড়কে দম্পতিকে প্রকাশ্যে কোপানোর ঘটনায় আটক ২

এফএনএস: রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সড়কে প্রকাশ্যে এক দম্পতিকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত