রবিবার | ১ নভেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উদ্ধারকৃত ৯১ মোবাইল ফোন ও ৩৫ হাজার টাকা হস্তান্তর

উচ্চকন্ঠ   04-Jun-2026   46

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের তৎপরতায় উদ্ধার হওয়া ৯১টি মোবাইল ফোন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) জালিয়াতির মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩৫ হাজার টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ ভুক্তভোগীদের হাতে তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মোশফেকুর রহমান এবং ঝিনাইদহ জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অপরাধ প্রতিরোধ এবং সাইবার জালিয়াতির শিকার ব্যক্তিদের সহায়তায় জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হারিয়ে যাওয়া কিংবা প্রতারণার মাধ্যমে হাতছাড়া হওয়া মোবাইল ফোন ও অর্থ উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পুলিশের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
উদ্ধারকৃত মোবাইল ফোন ও অর্থ ফিরে পেয়ে উপকারভোগীরা জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সাইবার অপরাধ দমনে পুলিশের এ উদ্যোগের প্রশংসা করেন।

office@ukantho.com


Photo

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা, যুবক গ্রেপ্তার

এফএনএস: সুনামগঞ্জের ছাতকে বাড়ি ফেরার পথে এক কিশোরী গৃহকর্মীকে (১৫) দলবদ্ধ...

Photo

মৌ সংস্থার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর...

Photo

কালীগঞ্জে শিক্ষার্থীদের দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়ন বিষয়ক মোটিভেশনাল সেমিনার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মানসম্মত শিক্ষা, দক্ষ মানবসম্পদ, সমৃদ্ধ...

Photo

চাঁদপুরে ছেলেকে খুঁজতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেপ্তার ২

এফএনএস: চাঁদপুরের কচুয়া উপজেলায় একটি মাদ্রাসা থেকে নিখোঁজ ছেলেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত