বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মৌ সংস্থার উদ্যোগে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা কর্মসূচি

উচ্চকন্ঠ   12-Oct-2026   27

Photo

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক: দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে মৌ সংস্থার উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার দুপুরে শহরের আরাপপুর মৌ সংস্থার নিজ কার্যালয়ে এর আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি ডাক্তার সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার (নিবন্ধক) হাসানুজ্জামান। সংস্থার সাধারণ সম্পাদক গোলাম বারি।এছাড়াও সাংবাদিক, সুশীল সমাজ,রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সামাজিক দায়বদ্ধতা থেকে দরিদ্র মানুষের খাদ্যসংকট মোকাবিলা এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। খাদ্য সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

এসময় সংস্থার প্রতিনিধিরা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে মৌ সংস্থা কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনার চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট লাঘব করা সম্ভব।
মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে মৌ সংস্থার এ খাদ্য সহায়তা কর্মসূচি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

office@ukantho.com


Photo

বান্দরবানে মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেলেন ২৫ শ্রমিক

এফএনএস: বান্দরবানের লামা থেকে অপহৃত ২৬ জন রাবার শ্রমিকের মধ্যে অবশিষ্ট...

Photo

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ...

Photo

নড়াইলে পিতা-পুত্রসহ চারজনকে কুপিয়ে হত্যার ঘটনায় তারাপুর গ্রাম পুরুষশুণ্য

কাজী আতিকুর রহমান, নড়াইল জেলা প্রতিবেদক: স্বজন হারানো বেদনা নিয়ে শোকাবহ...

Photo

ঝিনাইদহে পরিবেশক সমিতির দুই যুগ পুর্তি উদযাপন

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহে ব্যবসায়ীদের সংগঠন পরিবেশক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত