বৃহস্পতিবার | ২৯ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহে ২ শতাধিক চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ

উচ্চকন্ঠ   29-Nov-2025   62

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের শৈলকুপায় দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের পিড়াগাতি গ্রামে আফতাব উদ্দিন স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ চশমা বিতরণ করা হয়। সেসময় ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আসাদুজ্জামান, সাবেক ইউপি সদস্য রইচ উদ্দিন মোল্লা, ইউনাইটেড কমিউনিটি ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুই শতাধিক দুস্থ চক্ষু রোগীদের এর আগে বিনামূল্যে ছানি অপারেশন করা হয়। সেসব রোগীসহ ২০০ জনের চোখের দৃষ্টি পরীক্ষা করে চশমা বিতরণ করা হয়। দরিদ্র ও অসহায় চক্ষু রোগীদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারে সহায়তা করতেই এই ফ্রি চশমা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি মানবিক সেবার অংশ হিসেবে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোই ছিল এ উদ্যোগের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা।

office@ukantho.com


Photo

অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় ২৫ বাংলাদেশী নাগরিক আটক

বসির আহমেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে...

Photo

ঝিনাইদহের মহেশপুরে মাশকলাই চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের...

Photo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত, আহত ২০

এফএনএস: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড়ে আধিপত্য বিস্তারকে...

Photo

সরকারকে জিম্মি করলে পরিণাম ভালো হবে না: হাসনাতের হুঁশিয়ারি

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত