মঙ্গলবার | ১৫ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ঝিনাইদহের মহেশপুরে মাশকলাই চাষের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ

উচ্চকন্ঠ   26-Aug-2025   49

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে মাসকলাই চাষের জন্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে মহেশপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা।
অনুষ্ঠানে জানানো হয়, চলতি খরিপ-২ মৌসুমে মাসকলাই ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল জাতের মাসকলাই বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমবে এবং ফসলের ফলন বাড়বে বলে আশা করা হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও খাদিজা আক্তার বলেন, বর্তমান সরকার কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা বলেন, মাসকলাই একটি জনপ্রিয় ডাল ফসল। মাটির উর্বরতা বাড়ানো সহ কৃষকদের বাড়তি আয়ের ক্ষেত্রেও এই ফসল গুরুত্বপূর্ণ। তাই প্রণোদনা হিসেবে পাওয়া বীজ ও সার যথাযথ ভাবে ব্যবহার করতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষকরা বিনামূল্যে সার-বীজ পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং তারা জানান, সরকারের এ ধরনের সহায়তা তাদের উৎপাদন খরচ কমাতে বড় ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে টেকসই কৃষি উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২০২৬ অর্থ বছরে যশোর অঞ্চল টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ

এফএনএস: ১২ ফেব্রুয়ারি ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের...

Photo

ঝিনাইদহে বন্ধুদের মিলনমেলা

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: পড়ালেখা শেষ করে অনেকেই চাকরি কিংবা...

Photo

৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে এনআইডি তথ্য ফাঁসের প্রমাণ পেয়েছে ইসি

এফএনএস: নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত