শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

লক্ষ্মীপুরে বালুর স্তূপের নিচ থেকে অটো চালকের লাশ উদ্ধার

উচ্চকন্ঠ   14-Feb-2026   60

Photo

এফএনএস: লক্ষ্মীপুরের রায়পুরে নিখোঁজের তিন দিন পর বালুর স্তূপের নিচ থেকে সোহাগ হোসেন (৩৫) নামে এক অটোরিক্সা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়ির সুপারি বাগান থেকে লাশ উদ্ধার করে পুলিশ। সোহাগের পরিবারের সদস্যরা জানায়, গত বুধবার সকালে সোহাগ ঘর থেকে বের হয়। এরপর আর তার খোঁজ পাওয়া যায়নি। তারা জানায়, সোহাগ প্রায় এক বছর আগে বিদেশ থেকে দেশে এসে অটোরিকশা চালানো শুরু করে। তার সাথে কারও বিরোধ ছিল না। তবে সে অনলাইন জুয়ায় আসক্ত ছিলো। তার স্ত্রী শাহীনুর বেগম আট মাসের অন্তঃসত্ত্বা। রায়পুর থানার ওসি শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের-এর প্রস্তুতি চলছে, তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

office@ukantho.com


Photo

সব ষড়যন্ত্র রুখে দেওয়ার সাহস বিএনপির আছে: ফারুক

এফএনএস: সব ষড়যন্ত্রকে রুখে দেওয়ার সাহস বিএনপির আছে বলে মন্তব্য করেছেন...

Photo

মানব পাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

এফএনএস: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম...

Photo

মহেশপুরে বিএসএফের রাবার বুলেটে একজন আহত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: মহেশপুর সীমান্ত এলাকায় ভারত থেকে...

Photo

ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন হবে, আশা মির্জা ফখরুলের

এফএনএস: কোনো রকম ঝামেলা ছাড়াই ছাব্বিশের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত