বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

উচ্চকন্ঠ   25-Oct-2025   118

Photo

এফএনএস: গাজীপুরের শ্রীপুরে শিশুশিক্ষার্থীকে (১২) ধর্ষণের অভিযোগে মহসিন (৩৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশে দিয়েছে জনতা। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা শ্রীপুর থানায় মামলা করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার ওসি মহম্মদ আব্দুল বারিক এসব তথ্য নিশ্চিত করেছেন। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক মহসিন নেত্রকোনার আটপাড়া উপজেলার কাচুটিয়া গ্রামের আব্দুল হেকিমের ছেলে। তিনি শ্রীপুর পৌরসভার মাওনা চৌরাস্তায় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হিসেবে কর্মরত। শনিবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠাবে পুলিশ। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসার আবাসিক শাখায় পড়তো। শিশুটির বাবা ও স্থানীয়রা জানান, গত শুক্রবার কোনো এক সময় দারুল হিকমাহ্ হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাদ্রাসার ভেতরে তার ছেলেকে ধর্ষণ করে। বিকালে তার (শিশুটির) দাদা মাদ্রাসায় গেলে ছুটি নিয়ে দাদার সঙ্গে সে বাড়িতে চলে আসে। পরে শিশুটি বাড়িতে এসে দাদা ও বাবাকে বিষয়টি জানায়। সন্ধ্যায় শিশুটির তারা মাদ্রাসায় যান। এ সময় বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শিক্ষককে মারধর করে মাওনা চৌরাস্তা হাইওয়ে পুলিশ বক্সে নিয়ে যায়। এদিকে, শিশুশিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় জনতা রাত ৯টার দিকে পুলিশ বক্স ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে রাত ১১টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে পরিস্থিতি শান্ত হয়। পরে অভিযুক্ত মাদ্রাসাশিক্ষককে পুলিশ বক্স থেকে আটক করে শ্রীপুর থানায় নিয়ে যায় পুলিশ।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে হকি ও টেবিল টেনিস প্রতিযোগিতার সমাপনী এবং মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সনদপত্র বিতরণ

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া...

Photo

কালীগঞ্জে দুই গ্রাহক পেলেন ওয়ালটন কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা

কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ওয়ালটন প্লাজার দুই...

Photo

প্রকৃতির বিরূপ আচরণে কৃষকের স্বপ্ন লণ্ডভণ্ড

একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ প্রতিবেদক: প্রকৃতির বৈরী আচরণে ঝিনাইদহের...

Photo

শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

এফএনএস: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত