শনিবার | ১২ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

মহেশপুরে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নারী নিহত, আহত-১

উচ্চকন্ঠ   18-Mar-2026   94

Photo

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুরে তেলবাহী ট্রাকের ধাক্কায় ফুলঝুরি বেগম (৪৫) নামের ভ্যানের যাত্রী এক নারী নিহত হয়েছে। আহত হয়েছে তার ছেলে লাভলু। বুধবার সকালে উপজেলার খালিশপুর কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, উপজেলার নিমতলা গ্রামের ফকির আহমেদের স্ত্রী ফুলঝুরি বেগম সকালে ছেলে লাভলুকে নিয়ে ভ্যানে করে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি তেলবাহী ট্রাক ভ্যানটিকে ধাক্কা দিয়ে চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ফুলঝুরি খাতুনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় তাঁর ছেলে লাভলুকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়। এদিকে মৃত্যুর সংবাদ পেয়ে হাসপাতালে গিয়ে আহতের চিকিৎসা ও পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান চলছে।

office@ukantho.com


Photo

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় আটক ৩, থানায় মামলা

এফএনএস: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের...

Photo

হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রবিবার বিকালে হাসপাতাল সড়কস্থ বিএনপির দলীয় কার্যালয়ে মতবিনিময় সভার...

Photo

যশোরে মধ্যরাতে পার্কিং করা বাসে আগুন

এফএনএস: যশোর শহরের বাহাদুরপুরের নিমতলা এলাকায় পার্কিং করা একটি বাসে...

Photo

নেত্রকোনার খালিয়াজুরীতে স্পিডবোট ডুবি: নিখোঁজ ৪ জনের মরদেহ উদ্ধার

এফএনএস: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নৌকার সঙ্গে সংঘর্ষের...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত