বুধবার | ২৯ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

ট্রেনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে উত্ত্যক্ত করায় ৫ যুবক আটক

উচ্চকন্ঠ   06-Oct-2025   71

Photo

এফএনএস: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক নারী শিক্ষার্থীকে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী কুমিল্লার লাকসাম রেলওয়ে থানায় একটি অভিযোগ করেছেন। সোমবার লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন– তানভীর হোসেন নাজিম, ফাহিম হাসান অনিক, তাহমনি আহামেদ, নাঈম উদ্দিন ও ফাহিম হোসেন। অভিযোগ দায়ের করা ভুক্তভোগী নারী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তরের শিক্ষার্থী। তার অভিযোগপত্রে আতিকুর রহমান শিপন (ভুক্তভোগী নারীর স্বামী), ইয়াছিন ও মোহসিন জামিলকে সাক্ষী করা হয়েছে। ৯ জনকে অভিযুক্ত করে করা অভিযোগে আটক ছাড়া আরও তিন জনের নাম রয়েছে। তারা হলেন– তাহামিন আহমেদ, নাঈম উদ্দিন, ফাহিম হোসেন ও নাজমুল। থানায় ডায়েরি করা অভিযোগপত্র থেকে জানা গেছে, গত রোববার দুর্গাপূজার ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের ফেরার উদ্দেশে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মনতলা রেল স্টেশনে এলে আটক ব্যক্তিরা ছাড়াও আরও কয়েকজন এসে আমাদেরকে উদ্দেশ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে। তাদের বাজে আচরণে আপত্তি জানালে আরও খারাপ ভাষায় গালাগালি এবং উত্ত্যক্ত করতে থাকে। একপর্যায়ে বিকাল ৫টার দিকে দুর্গাপুর ইউনিয়নের শাসনগাছা সাকিনস্থ রেল স্টেশনে তানভীর হোসেন নাজিম অন্যান্যদের সহায়তায় যৌন হয়রানির উদ্দেশে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হাত দিয়ে যৌন হয়রানির চেষ্টা করে। এ নিয়ে অভিযোগের অন্যতম সাক্ষী ও ভুক্তভোগীর স্বামী বলেন, গত রোববার ট্রেনে ওঠার পর কিছু ছেলে আমার এবং আমার স্ত্রীর সঙ্গে বাজে আচরণ করতে থাকে। তাদের মানা করলে তারা উল্টো আরও আমাদের হুমকি দিতে থাকে। আমার স্ত্রীকে যৌন হয়রানির চেষ্টা করে। পরে রেলওয়ে ও থানার পুলিশের মাধ্যমে ৫ জনকে আটক করা হয়েছে। এ নিয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, আমরা জানতে পেরেছিলাম, ট্রেনে কিছু ছেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে ইভটিজিং করতেছে। এটি শুনে আমরা ঘটনাস্থলে যাই। পরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহায়তায় আমরা ৫ জনকে আটক করি। বিষয়টি যেহেতু ট্রেনে তাই আমরা লাকসাম রেলওয়ে থানায় করার জন্য বলেছি। লাকসাম রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন বলেন, গত রোববার ট্রেনে একটি মেয়েকে ইভটিজিংকে ঘিরে একটি অভিযোগপত্র হয়েছে। এখন বিষয়টি তদন্ত হবে। সাক্ষী এবং অভিযুক্তদের থেকে শুনে বিষয়টি বিচার নিশ্চিত করা হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক ব্যবসায়ী নিহত, আহত-১

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার...

Photo

কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষ: নিহত-১, আহত-৪

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে...

Photo

হাসিনা ও আওয়ামী লীগকে কখনো মাফ করবে না জনগণ: দুদু

এফএনএস: শেখ হাসিনা ও আওয়ামী লীগকে দেশের জনগণ কখনো মাফ করবে না মন্তব্য...

Photo

পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহে গাছের চারা রোপন ও বিতরণ

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: পরিবেশের ভারসাম্য রক্ষায়...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত