রবিবার | ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

জাতীয়

দ্রুত আ.লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না এলে আবারও ঢাকা মার্চ: নাহিদ

উচ্চকন্ঠ   09-May-2025   61

Photo

এফএনএস: আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি (ব্লকেড) চলমান থাকবে উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত না আসলে সারা বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। গতকাল শুক্রবার রাত ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্ব প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে; এটাই প্রত্যাশা। ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেড শুরু হয়েছে। দেশের ‘সার্বভৌমত্ব-বিরোধী, স্বাধীনতা-বিরোধী, জুলাই-বিরোধী, গণতন্ত্র-বিরোধী, ইসলাম-বিরোধী, নারী-বিরোধী, মানবতা-বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী’ সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সব শক্তি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির এই নেতা। এর আগে অন্য এক পোস্টে নাহিদ ইসলাম তিনটি দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো:
১. আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে।
২. আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে।
৩. জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে।

office@ukantho.com


Photo

কালীগঞ্জে পাকা রাস্তা ভেঙ্গে চলাচলের জনদুর্ভোগ

টিপু সুলতান, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ কালীগঞ্জ কোলাবাজার সড়কের ফয়লা...

Photo

জয়পুরহাটে ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী আটক

এফএনএস:জয়পুরহাট সদর উপজেলার তাজপুর গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর...

Photo

সাংবাদিকের চাচার ইন্তেকাল, ঝিনাইদহে দাফন সম্পন্ন হবে

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: দৈনিক কের পত্রিকা ও সুবর্ণভূমি পত্রিকার...

Photo

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: তারুণ্যের একতায়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত