বুধবার | ১৬ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

নির্বাচন যখনই হোক একটা রোডম্যাপ দেন: জয়নুল আবদিন ফারুক

উচ্চকন্ঠ   20-Apr-2025   43

Photo

এফএনএস: বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফেব্রুয়ারি, জুলাই যে মাসেই নির্বাচন হোক না কেন, একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। তারেক রহমানতো বলেছেন, রোডম্যাপ দেন তারপরে সবাই বসে আলোচনা করবো। রোববার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির উদ্যোগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জয়নুল আবদিন ফারুক বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা আমাদের দেশনেত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ ভাগ মানুষ কষ্ট সহ্য করেছে। তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ভালো আছেন, তারেক রহমান ভালো আছেন। আমাদের অঙ্গ সংগঠন নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করছেন। যারা বিভিন্ন অজুহাতে নির্বাচনকে বিলম্বিত করতে চায়Ñ সেই নির্বাচন বিলম্বকারীদের রুখে দেওয়ার শক্তি আমাদের আছে। কিন্তু আমরা চাই না, ড. ইউনূসের বিরুদ্ধে অস্বস্তিকর পরিবেশ তৈরি করে ফ্যাসিবাদকে আরও সুযোগ করে দেই। সরকারকে অস্থিতিশীল করার জন্য কিছু নাটের গুরু এখনও বসে আছে। তাদের হাতকে আরও শক্তিশালী করার দরকার নেই। আয়োজক সংগঠনের সভাপতি মাওলানা শাহ নেছারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির শতাধিক নেতাকর্মী।

office@ukantho.com


Photo

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় আটক ২

এফএনএস: মাগুরায় বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশুটির বোনের...

Photo

ফেনীতে যৌথবাহিনীর অভিযানে ২ ছাত্রদল নেতা আটক

এফএনএস: ফেনী সদরে যৌথবাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুই ছাত্রদল নেতা...

Photo

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

এফএনএস: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় রান্নাঘর থেকে সাথী বেগম (২৩) নামে...

Photo

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে ২ জনের মৃত্যু

এফএনএস: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত