শুক্রবার | ৩১ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অপরাধ

গাজীপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

উচ্চকন্ঠ   14-Feb-2026   53

Photo

এফএনএস: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুরে আজিরন নেছা (২৮) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে কাশিমপুর থানার রওশন মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজিরন নেছা ওই এলাকার লাট মিয়ার মেয়ে। তিনি স্বামী বাবুল মিয়ার সঙ্গে নিজ বাড়িতে বসবাস করতেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৬টার দিকে স্ত্রী আজিরন নেছাকে বাসায় রেখে চায়ের দোকানে যান বাবুল। আধাঘণ্টা পর ফিরে ঘরের মধ্যে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের স্বামী বাবুল মিয়া জানান, আজিরন নেছা তার তৃতীয় স্ত্রী। দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী এবং দুই ঘরের ছেলের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলছিল। সেই বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা তার। কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন বলেন, আজিরন নেছাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। মামলার প্রক্রিয়া চলছে।

office@ukantho.com


Photo

নির্বাচনের কথা বললেই আপনারা গোসসা করেন, সরকারকে আলাল

এফএনএস: বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন...

Photo

দেশ পুনর্গঠনের ডাক দিয়ে আসিফ, হাসনাত ও সারজিসের স্ট্যাটাস

এফএনএস: দেশ পুনর্গঠনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের সমন্বয়করা।...

Photo

শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী স্কুলছাত্র নিহত

বসির আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক...

Photo

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে ইনকিলাব মঞ্চের মিছিল

এফএনএস: রাষ্ট্রীয় বাহিনীর মদদে জুলাই হত্যাকান্ডে জড়িতদের সেফ এক্সিট...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত