রবিবার | ২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

এনসিপির যুব সংগঠন আসছে ১৬ মে

উচ্চকন্ঠ   13-May-2025   44

Photo

এফএনএস: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন আত্মপ্রকাশ করবে আগামী ১৬ মে। সেদিন ঢাকার গুলিস্তানে শহীদ আবরার ফাহাদ এভিনিউয়ে ‘জাতীয় যুবশক্তি’ নাম নিয়ে আত্মপ্রকাশ করবে সংগঠনটি। মঙ্গলবার দুপুরে বাংলামোটরে রূপায়ন টাওয়ারে এনসিপির যুব উইংয়ের সমম্বয়কারীদের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমম্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, যুব উইংয়ের সমন্বয়কারী তরিকুল ইসলাম, এস এম শাহরিয়ার, তুহিন মাহমুদ, নাহিদা বুশরা প্রমুখ। নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ২৮ ফেব্রæয়ারি এনসিপি আত্মপ্রকাশের পর আমরা প্রত্যেক জেলার মানুষের সঙ্গে কথা বলেছি। কীভাবে যুব সংগঠন আত্মপ্রকাশ করতে পারি, সে বিষয়ে মতামত নিয়েছি। তিনি বলেন, গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে সংগঠন যেভাবে জুলাই অভ্যুত্থানে বড় আকারে নেতৃত্ব দিয়েছে, তেমনি জাতীয় যুবশক্তি বাংলাদেশকে একটি নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবে। তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে, তা এক দেড়শ বছরে একবার আসে। বাংলাদেশে বর্তমানে ৪০ শতাংশ তরুণ। এই তরুণদের শক্তিকে কাজে লাগাতে হলে তাদের সংগঠিত করা ছাড়া উপায় নেই।

office@ukantho.com


Photo

ঝিনাইদহে চিকিৎসা সেবায় নগদ অর্থ প্রদাণ

বসির আহাম্মেদ, ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপায় প্রবীনদের চিকিৎসা সেবায়...

Photo

অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর চাওয়া হচ্ছে: সালাহউদ্দিন

এফএনএস: দেশে অনৈক্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পিআর পদ্ধতিতে...

Photo

নরসিংদীতে শিশুকে কুপিয়ে হত্যা, মা পলাতক

এফএনএস: নরসিংদীর রায়পুরায় ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক নারীর...

Photo

কালীগঞ্জে বিশাল আকৃতির শতবর্ষী গাছ উপড়ে পড়ল ভবনের উপর: ব্যাপক ক্ষয়ক্ষতি, আহত -১

জামির হোসেন, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে বিশাল আকৃতির এক...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত