সোমবার | ১৪ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

প্রিয় ঝিনাইদহ

ছাত্রদলের অপপ্রচারের বিরুদ্ধে সরকারি মাহ্তাব উদ্দিন কলেজ ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

উচ্চকন্ঠ   19-Nov-2025   76

Photo

হাবিব ওসমান, নিজস্ব প্রতিবেদক: সরকারি মাহ্তাব উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের করা সাম্প্রতিক অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শনিবার (১৯ অক্টোবর) বেলা ৪টায় ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি হুসাইন আহমেদ।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১৮ নভেম্বর কলেজে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কতৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে ছাত্রদল যে ‘ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও নোংরা’ অপপ্রচার চালাচ্ছেন তা সম্পূর্ণ বানোয়াট। শিবির প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে গঠনমূলক ও শিক্ষামুখী নানা কর্মসূচি পরিচালনা করে আসছে বলেও তিনি উল্লেখ করেন।
হুসাইন আহমেদ জানান, সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রী কলেজে এটি ছিল তাদের তৃতীয় নবীনবরণ অনুষ্ঠান, যার প্রস্তুতি প্রায় এক মাস ধরে চলছিল। এ সময় তিনি বলেন, এ আয়োজন ছিল সম্পূর্ণ শিক্ষামুখী, কোনো বিনোদন বা উৎসবের অনুষ্ঠান নয়।
তিনি আরো জানান, অনুষ্ঠানের দিন রাত একটার সময় তারা জানতে পারেন কলেজের দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব মাহবুবার রহমান ইন্তেকাল করেছেন। এ প্রেক্ষিতে তাদের অনুষ্ঠান স্থগিত করা বাস্তবসম্মত ছিল না, তবে জানাজায় সম্মিলিতভাবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
তিনি বলেন, জানাজা কলেজ মাঠেই অনুষ্ঠিত হওয়ায় শিবির নেতাকর্মীরা নিজেদের মাইক ব্যবহার করে বারবার শিক্ষার্থীদের জানাজায় অংশগ্রহণের আহ্বান জানান। এ সময় কোনো গান, বিনোদনমূলক শব্দ বা অনৈতিক অডিও বাজানো হয়নি বলেও তিনি জোর দিয়ে বলেন।
ছাত্রদল যে অভিযোগ তুলেছেন লাশ কলেজে থাকা অবস্থায়ও মাইক বন্ধ করা হয়নি তা সম্পূর্ণ অসত্য ও অপপ্রচার বলে দাবি করেন তিনি। তাঁর ভাষায়, আমরা শুধুমাত্র জানাজায় অংশগ্রহণের আহ্বান জানিয়েছি। যদি এটাকেই তারা অপরাধ মনে করেন তাহলে হ্যাঁ, আমরা সেই ‘অপরাধ’ করেছি, কারণ জানাজায় অংশ নেওয়া প্রতিটি মুসলমানের দায়িত্ব।
তিনি আরো বলেন, যে সংগঠন নিজেরা শিক্ষার্থীদের কল্যাণ একটি কার্যকর প্রোগ্রাম আয়োজন করতে পারেনা, তারা আজ অন্যের ভাল কাজেও ঈর্ষান্বিত। নিজেদের ব্যর্থতা ঢাকতেই তারা আজ অপপ্রচারকে হাতিয়ার বানিয়েছে। যদি আপনাদের কাছে শিক্ষার্থীবান্ধব কোন কর্মসূচি না থাকে তাহলে আমাদেরকে বলুন আমরা কর্মসূচি তৈরি করে দিব এবং আমরা যেমন রাকসু ভিপিকে এনে অনুষ্ঠান করেছি, আপনারা পারলে আপনাদের কেন্দ্রীয় সভাপতিকে এনে অনুষ্ঠান করুন আমরা আমাদের জায়গা থেকে সার্বিক সহযোগিতা করবো, প্রয়োজন হলে অর্থ দিয়েও সহযোগিতা করবো। সংবাদ সম্মেলনে তিনি ছাত্রদলকে সত্যের পথে ফিরে এসে শিক্ষার্থীদের কল্যাণে ইতিবাচক প্রতিযোগিতার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কালীগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। সংগঠনটি অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকার আহ্বান জানায়।

office@ukantho.com


Photo

মহেশপুরে বিজিবির অভিযানে ১,৪১০ পিচ ভায়াগ্রা উদ্ধার

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পৃথক দুটি...

Photo

কালীগঞ্জে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে কৃষি বিভাগের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ...

Photo

ঝিনাইদহ-৪ আসনে জোটের প্রার্থী রাশেদ খান, থাকবেনা ধানের শীষের প্রার্থী, প্রচারণায় নামবেন তারেক রহমান

বসির আহাম্মেদ, নিজস্ব প্রতিবেদক: ঝিনাইদহ-৪ আসনে গণঅধিকার পরিষদের সাধারণ...

Photo

ঝিনাইদহে জামায়াতের অফিসে মিলল সরকারি সার-বীজ: জামায়াতের দাবী ষড়যন্ত্র

এফএনএস: ঝিনাইদহে জামায়াতে ইসলামীর ইউনিয়ন পর্যায়ের এক কার্যালয় থেকে...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত