বৃহস্পতিবার | ৩০ জুলাই ২০২৬ ইং | বাংলা
Logo
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

যাত্রীকে খুঁজে ১০ ভরি সোনার গয়না ফিরিয়ে দিলেন অটোরিকশা চালক

উচ্চকন্ঠ   08-Sep-2025   45

Photo

এফএনএস: সিএনজিচালিত অটোরিকশায় পাওয়া ১০ ভরি সোনার গয়না প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়ে সততার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চালক। মালিককে ৩ দিন যাবত খুঁজে বের করে শনিবার রাতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা ফেরত দেন তিনি। মহানুভবতার দৃষ্টান্ত স্থাপনকারী অটোরিকশা চালক মাঈন উদ্দিন ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দা। সূত্রে জানা যায়, ৩ সেপ্টেম্বর সকালে ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের ধলিয়া চকবস্তা গ্রাম থেকে সিএনজি অটোরিকশায় মুন্সীরহাট বাজারে গিয়ে নামেন এক গৃহবধূ। কিন্তু গাড়ি থেকে নামার সময় ভুলে তিনি সঙ্গে থাকা ব্যাগটি রেখে যান। পরে সিএনজি অটোরিকশার চালক মাঈন উদ্দিন ব্যাগটি বাড়িতে নিয়ে তার মামাকে অবহিত করেন। তার মামা যেকোনো মূল্যে ব্যাগটি সকল মালামালসহ মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেন। কিন্তু মাঈন উদ্দিন ওই গৃহবধূর নাম পরিচয় কিছুই জানতেন না। পরে তিনি বিভিন্নভাবে খোঁজাখুঁজির এক পর্যায়ে ৩ দিন পর ওই নারীর পরিচয় শনাক্ত করেন। পরে শনিবার রাতে ওই নারীর হাতে সোনার গয়নাসহ কাপড়ভর্তি ব্যাগটি বুঝিয়ে দেন। ব্যাগটি ফেরত পেয়ে গৃহবধূ বলেন, সেদিন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা থেকে নামার সময় ভুলে ব্যাগটি রেখে চলে যাই। পরে অনেক খোঁজাখুঁজি করেও অটোরিকশাটি শনাক্ত করতে পারিনি। সিএনজিচালক মাঈন উদ্দিন সৎ ও নির্লোভ বলেই আমাকে খুঁজে সবকিছু ফেরত দিয়েছেন। ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের দক্ষিণ আনন্দপুর গ্রামের দুলামিঞা কাজী বাড়ির বাসিন্দা সিএনজি চালক মাঈন উদ্দিন বলেন, আমরা গরিব মানুষ। গাড়ি চালিয়ে যা পাই সেটি দিয়ে অনেক কষ্ট করে সংসার চালাই। অন্যের সম্পদ আমি নিয়ে কী করবো? প্রকৃত মালিককে খুঁজে পেয়ে তার জিনিসগুলো ফেরত দিতে পেরেছি। এটাই আমার মানসিক প্রশান্তি।

office@ukantho.com


Photo

মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

এফএনএস: মাগুরায় ধর্ষণের শিকার হওয়া শিশুটির মৃত্যুতে গভীর শোক প্রকাশ...

Photo

খুলনায় যুবককে গুলি, হাসপাতালে ভর্তি

এফএনএস: খুলনায় আবারও এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। তার নাম আয়নুল হোসেন...

Photo

ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে মিল থাকায় শাপলা না দেওয়া বৈষম্যমূলক: এনসিপি

এফএনএস:শুধুমাত্র ডিজিএফআইয়ের লোগোর সঙ্গে কিছুটা মিল থাকায় শাপলা প্রতীক...

Photo

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নাহিদ ইসলামের

এফএনএস: ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন...

© 2026 উচ্চকন্ঠ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত